সংক্ষিপ্ত সংলাপ - ৩৫ (নিস্ফল)
: পচিশ বার
: (গম্ভীর)
: ধরলেন না, কেটে দিলেন
: ইচ্ছা হয়নি (অহংকারী গাম্ভীর্য)
: শেষে বন্ধই করে দিলেন
: অভিযোগ?
: নাহ সে অধিকার, অবস্থান কই!
: হুমম
: কষ্ট পেলাম, অনেক
: শুধুশুধু
: হ্যাঁ শুধুশুধু আগ্রহের ফল পেলাম
: এত কঠিন করে কথা কেন?
: সত্যিইতো! দুঃখিত
: আর কিছু?
: আপনি আমার জগৎ এর কেউনা
: কথা কি?
: তা না, আঘাত করেন কিন্তু পরিমাপ করেননা
: এসবের মানে কি?
: আপনার আঘাত কষ্ট দিলো, ফিরেও চাননি
: ইচ্ছা করেইকি আঘাত খাননি?
: হুমম, এতটা অবজ্ঞা পাবো ভাবিনি
: ভাবা কি উচিৎ ছিলো না?
: হুমম ছিলো
: তবু অভিযোগের ধৃষ্টতা কেন?
: ভাবছি..
: কী?
: আমি মাটির প্রদীপ, আপনি কেরোশিন শীখা
: মানে?
: চাঁদ এর অবহেলা পাবেন, তখন বুঝবেন এর যন্ত্রনা।
: অভিশাপ দিচ্ছেন?
: হুমম, নিরীহরা প্রতিশোধ নিতে পারেনা, কামনা করে।
১৪-১০-০৮, ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



