সংক্ষিপ্ত সংলাপ - ৩৮ (ভুলি কেমনে!)
: অনু!
: হুমম বলো
: বদ্ধ উন্মাদ কেন হইনা?
: এ্যাই !! কি বলছো!!!
: "পাগল হয়ে যাচ্ছি" এই অনুভূতিটা অসহ্য
: কেন হচ্ছে?
: মোবাইল বেজে ওঠে, ভাবি তোমার কল!
: কলতো করিই!
: নাহ প্রতিটি কল..
: হুমম
: কলিং বেল এ ও!
: তোমার বাসায় এসেছি কোনদিন?
: নাহ, তবু মনে হয় বুঝি তুমি
: বারান্দায় দাড়াতে পারিনা?
: কেন?
: রিক্সা থেকে যাত্রী নামে, এ কেন তুমি নও!
: আর?
: টিভি দেখিনা?
: মা বকে?
: নাহ! সুন্দর দৃশ্য তোমাকে ছাড়া দেখতে কষ্ট হয়!
: পাগল একটা!
: আজ সকালে গুড "মর্নিং কল" কেন দিলেনা?
: ঘুমাচ্চিলাম তো!
: আমারতো ঘুমটাও হয়না তোমাকে ভেবে
: আমার হয়! শেষ রাতে চোখ লেগে এলো।
: তোমারও ঘুম হয়না!
: শুধু কি তাই? আজকাল তোমাকে হ্যালুসিনেশনে দেখি
: এ্যাই !! কি বলছো!!!
: "পাগল হয়ে যাচ্ছি" এই অনুভূতিটা অসহ্য
১৫-১০-০৮, ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


