খুঁজে বেড়াই, খুঁজেই বেড়াই
মনের মানুষ
মনের মত।
চলার পথে এতটা পথ
পেয়েছি কি?
বলনে কি মনের মত?
চলনে কি মনের মত?
সম্মান কি দিতে জানে?
নিতে কি জানে কায়দা করে?
মন কি বুঝে আমার?
উঁচু কি তার সেন্স অব হিউমার?
গান কি শুনে?
ছবি'র রং এর মূল্য বুঝে?
আকাশ ভরা তারা দেখে?
পাগলা হয়ে পথে হাটে?
শিশু কি হয় শিশুদের সাথে?
মিশতে পারে সবার সাথে?
মূল্য দিবে পছন্দ আমার?
সান্তনা কি দিতে জানে?
কাজে, সিদ্ধান্তে কি সাহায্য করবে?
জানে কি সে মান ভাঙ্গাতে?
বকুনি খাবে, ঝারি খাবে তবু কি পাশে রইবে?
শাষন করুক নিজের করে, করতে জানবে?
দূরে গেলেও কি কাছে টানবে মায়া দিয়ে?
এত প্রশ্ন, কত প্রশ্ন মনে আমার
পেয়েছি কি এমন কোন?
কিংবা পাবো কি এমন কাউকে
যে প্রশ্ন সকল ভুলিয়ে দিবে
চাওয়া আমার গুড়িয়ে দিবে
উল্টো আমি পাগল হয়ে
প্রশ্ন করবো বারে বারে আপনারে
পেরেছি কি দিতে তারে, আমার সকল?
পেরেছি কি করতে সুখী তারে দিয়ে আমার সকল?
কেউ কি আসবে করতে আমারে সুখী
কেউ কি আসবে করতে দিতে তারে সুখী?
১৫-৯-০৯, নিউমার্কেট, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



