যদিও গেছিস দূরে, চলেই গেছিস একেবারে
জানি আমি, জানিস তুইও
তবু ভালোবাসিস্, তবু আমিও।
তবু আসবি না ফিরে
পুরনো সেই স্বপ্ন বুনতে আর, আবার
জানি আমি, জানিস তুইও।
মাঝে যে গেছে ঘটে কত কিছু
মুছে দিয়ে সব, ভুলে গিয়ে
হবে না তবু আসা
জানি আমি, জানিস তুইও
কেন জানি! কেন জানিস তুইও!!
যায় না কি সব ভোলা?
যায় না কি সব কেটে দিয়ে, ভুলে গিয়ে
আবার আসা, আবার বক্ষে আমার, বাম বক্ষে?
স্বপ্নগুলো চির তাজা, তাজাই আছে দিনে দিনে
ভয় কি বন্ধু! কিসের দ্বিধা?
চলে আসো, চলেই আসো।
না হয় একটু মানই করবো
না হয় একটু মুখই ফিরাবো
টেনে নিস তুই তোর পানে
আগের মত, চির মমতায়।
আমি তো তোর, তোর ই
করে নে আপন আবার
করে নিস আপন বার বার।
১৭-৯-০৯, ঢাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


