somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুষ্ঠ

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমে পুণ্যের কথা বলি। কাশিতে গিয়ে গঙ্গাস্নান করলে পুণ্য হয়। কিছুদিন আগে সত্যমেজয়তে অনুষ্ঠানে আমির খান দেখিয়েছেন- এই গঙ্গা আসলে আগের গঙ্গা নেই। কাশির পুণ্যস্নানের গঙ্গা এখন আসলে স্যুয়ারেজ লাইন। অথচ এই নোংরা পানিতে মানুষ পুণ্যস্নান করছে। এবার আসি পাপের কথায়। জ্বরজারি থেকে শুরু করে এইডস ও ক্যান্সার রোগ পর্যন্ত হরহামেশাই হচ্ছে মানুষের। সব রোগেরই সান্ত্বনাবাক্য হচ্ছে, বিধাতা যা করেন ভালোর জন্য করেন। কিন্তু সব দোষ গিয়ে পড়ছে বেচারা কুষ্ঠ নামের নগণ্য একটা রোগের ওপর। মানুষের কাছে এই রোগ হচ্ছে পাপের ফল। মানুষ মায়ের গর্ভের সন্তান অপারেশনের মাধ্যমে ভূমিষ্ঠ করছে। একজনের দেহ থেকে কিডনি অন্যজনের দেহে স্থাপন করে মৃত্যুপথযাত্রীকে পথের বাঁক ঘুরিয়ে জীবনগঙ্গায় ভাসিয়ে রাখছে। অথচ সেই অভিশপ্ত রোগ বলে প্রচার পাওয়া নিরীহ রোগ কুষ্ঠের কুসংস্কার কাটছে না কিছুতেই। কুষ্ঠের চিকিৎসা আছে, কুষ্ঠ ভালো হয়; তার পরও পৃথিবীজুড়ে কুষ্ঠ রোগীরা বড়ই অস্পৃশ্য। মাইকোব্যাকটেরিয়াল লেপ্রি নামের একটি ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগ হয়। কুষ্ঠ রোগ মস্তিষ্ক ও মেরুদণ্ডের বাইরের দিকের স্নায়ু, ত্বক, অণ্ডকোষ এবং নাকের মিউকাস মেমব্রেনের ক্ষতি করে। আক্রান্ত ব্যক্তির নাক-মুখের সর্দির মাধ্যমে এই রোগ সাধারণত অন্য সুস্থ মানুষে ছড়ায়। তবে বেশির ভাগ মানুষেরই কুষ্ঠ প্রতিরোধক ক্ষমতা দেহে থাকায় সাধারণত তা আক্রমণ করতে পারে না। আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে এই রোগ ছড়ায় না। এই রোগের উপসর্গগুলো হচ্ছে- চামড়ায় সাদা সাদা দাগের মতো দেখা দেয়। দেহের যেসব স্থানে এমন সংক্রমণ দেখা দেয়, সেখানে পিণ্ডাকার হয়ে ফুলে যায়। এই রোগের ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি একেবারেই কম। তাই জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার দু-তিন বছর পর আস্তে আস্তে তা প্রকাশ পেতে থাকে। কুষ্ঠ রোগের চিকিৎসা হয় সরকারি ও বেসরকারি বহু প্রতিষ্ঠানেই বিনা মূল্যে। তাই কুষ্ঠ দেখে রুষ্ট হওয়ার কোনোই কারণ নেই। কুষ্ঠ রোগ সাধারণত ৫ থেকে ১৫ বা ৩০-এর বেশি বয়সের মানুষের মধ্যে দেখা যায়। কুষ্ঠ হলে যত দ্রুত সম্ভব চিকিৎসাকেন্দ্রে যেতে হবে, কারণ কুষ্ঠের দরুন অন্ধত্ব, বন্ধ্যাত্বসহ নানা জটিলতা দেখা দিতে পারে, কিডনি নষ্ট হয়ে যেতে পারে, পায়ের নিচে ক্ষত হতে পারে, নাক দিয়ে রক্ত ঝরতে পারে। তাই যে রোগ ভালো হয়, তাও আবার বিনা পয়সায়, তাকে নিয়ে কেন বসে থাকবেন? ঢাকার মহাখালীতে একটি কুষ্ঠ হাসপাতাল আছে। নিজের বা পরিচিত কারো দেহে কুষ্ঠ রোগের চিহ্ন দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে বিনা খরচে সাহায্য নিন। শেষ করার আগে একটি উদাহরণ দিচ্ছি কুষ্ঠ রোগীকে সমাজ এখনো কতটা ঘৃণা করে তা বোঝানোর জন্য। মহাখালীর কুষ্ঠ হাসপাতালে ঈদের সময় রোগীর সংখ্যা বেড়ে যায়। তার কারণ পরিবার থেকে তাদের দূরে সরিয়ে রাখা হয়, যেন আত্মীয়স্বজন কুষ্ঠের ভয়ে বাসায় ঈদে ঘুরতে আসা বন্ধ করে না দেয়। এমনকি কুষ্ঠ হাসপাতালের রোগীদের কেউ দেখতেও যায় না খুব একটা। আজকের এই দিনে অন্তত আপনি নিজে কুসংস্কারমুক্ত হয়ে অন্যকেও বুঝিয়ে বলুন কুষ্ঠতে রুষ্ট না হতে। সারা বিশ্বে আজ কুষ্ঠ দিবস পালিত হচ্ছে, এদিনে সবার সচেতনতা কাম্য।
জাহাঙ্গীর হোসেন অরুণ

Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×