somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই পটুয়া শিল্পীর কথা

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনি এলেন, আঁকলেন, এঁকে জয় করলেন, আঁকতে আঁকতেই চলে গেলেন। শিল্পী কামরুল হাসান, যাঁর পরিচিতি ছিল পটুয়া। পট থেকে পটুয়া। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সমসাময়িক ও স্বকীয়তায় উজ্জ্বল এই শিল্পীর জন্ম কলকাতায়। বাবা মুহাম্মদ হাসিম। লেখাপড়া করেছেন কলকাতা মডেল এমই স্কুলে। এরপর কলকাতা মাদ্রাসা ও কলকাতা ইনস্টিটিউট অব আর্টসে পড়াশোনা করেন। ফাইন আর্টস থেকে পাস করেন ১৯৪৭ সালে। ভৌত অনুশীলনে তাঁর অনেক কৌতূহল ছিল। ভারত বিভাগের পর তিনি চলে আসেন ঢাকায়।
১৯৪৮ সালে জয়নুল আবেদিনের সঙ্গে তিনি গভর্নমেন্ট ইনস্টিটিউট অব ফাইন আর্টস স্থাপন করেন। বর্তমানে তা ইনস্টিটিউট অব ফাইন আর্টস নামে পরিচিত। রাজনৈতিক বিশ্বাসে ছিলেন বামপন্থী। সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িত থাকা এই শিল্পী ১৯৬৯ সালের অসহযোগ আন্দোলনে যোগ দেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বাংলাদেশ সরকারের তথ্য ও রেডিওর কলা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন।
জীবিকার জন্য তিনি ১৯৪৮ থেকে ১৯৬০ সাল পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটে শিক্ষকতা করেন এবং ১৯৬০ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের নকশাকেন্দ্রের পরিচালক হিসেবে কাজ করেন। এ ছাড়া ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বাংলাদেশ সরকারের তথ্য ও প্রচার বিভাগে শিল্প বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিল্পী হিসেবে তিনি অর্জন করেছেন অনেক। স্বাধীনতাযুদ্ধকালে জেনারেল ইয়াহিয়ার মুখের ছবি দিয়ে আঁকা 'এই জানোয়ারদের হত্যা করতে হবে' শীর্ষক পোস্টারটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ১৯৭২ সালে তৎকালীন বাংলাদেশ সরকারের অনুরোধে তিনি শিবনারায়ণ দাসের ডিজাইনে তৈরি আমাদের জাতীয় পতাকাটির বর্তমান রূপ দেন। স্বৈরাচারী এরশাদের শাসনামলে তিনি এক চোখের একটি ছবি আঁকেন। ছবির ক্যাপশন ছিল- 'দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে'।
ভারত, হংকং, মালয়েশিয়া, জাপানসহ পৃথিবীর বহু দেশে তিনি বহুবার প্রদর্শনীর আয়োজন করেন। পুরস্কারও জীবনে কম পাননি। পেয়েছেন প্রেসিডেন্ট গোল্ড মেডেল (১৯৬৫), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৭৯), বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা (১৯৮৪), বাংলা একাডেমীর ফেলো (১৯৮৫)।
১৯৮৮ সালের ২ ফেব্রুয়ারি জাতীয় কবিতা উৎসবে উপস্থিত থাকাকালে কামরুল হাসান একটি ছবির স্কেচ করতে করতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশের কবরস্থানে সমাহিত করা হয়।
জাহাঙ্গীর হোসেন অরুণ

Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×