"কফি হাউজ"
ব্যাস, আর কিছু কি বলা লাগলো?
বহু জনপ্রিয়, কালজয়ী গানের মধ্য দিয়ে তিনি অমর হয়েছেন, অনেকেই হন। কিন্তু এমন করে শব্দগুচ্ছের উপর অসীম কালের জন্য কপিরাইট কয়জন করে যেতে পারেন?
"ছোট বোন"
ব্যাস্ আর একটি কপিরাইট করা শব্দ। সে আমার ছোট বোন... মান্নাদে এমন করে কত শব্দকে যে নিজের করে নিয়েছেন তার সত্যিই কোন সংখ্যা নেই।
হৈমন্তীর কণ্ঠের বেশ কিছু গানের গীতিকার, সুরকারও কিন্তু মান্না দে। যদিও গায়ক মান্নাদের কথা বলাই শেষ হয়না বলে সুরকার, গীতিকার মান্নাদে'র কথা বলা হয়ে ওঠেনা কখনো।
অসীম কালের গ্রন্থিতে জন্ম হোক আরো লক্ষ কোটি মানুষের। তবে মৃত্যু হোক মান্নাদের মত সফল জীবন গড়ার পর। যে মৃত্যু আসলে শুরু হয় অমরতার।
কোটি বাঙ্গালীর এত ভালোবাসা নিতে নিতে "খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি .." হেসে বিদায় নাও মান্না দে, সম্মান আর ভালোবাসার বিদায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


