(একেবারেই নিজস্ব মতামত)
--------------------------------
-নাহ খালি হাতে যাবো না।
এতক্ষন পর তিনি আসল কথাটা বল্লেন। অনেক্ষণ ধরেই বলছিলাম যে, ভাই বাসার নীচেইতো আছেন আমার প্রিয় কে একটু দেখে যান। কিন্তু ভদ্রলোক নানা বাহানা দিচ্ছিলেন এতক্ষণ।
আমি হাসি দিয়ে বল্লাম, খালি হাতে যাবেন না মানে? নয়-মনি পাথর হাতে নিয়ে আমার পুত্রকে দেখত যাবেন!
পুত্র প্রিয়'র দিকে কেউ একজন যদি একটু আদর করে তাকায়, তাকেও আমার ভালো লাগে। কাছের মানুষ, পরিচিত মানুষ যাদের সময় আছে, সুযোগ আছে প্রিয়কে দেখার। তাদেরকে মন থেকেই দাওয়াত দিচ্ছি। সময় সুযোগ হলে প্রিয়কে দেখতে যাবেন। আপনাদের ভালোবাসার একটা দৃষ্টি যেন আমার পুত্র পায়। পুত্র আমার, প্রিয় যেন হয় আপনাদের। পুত্র বড় হলে যেন আপনার সাথে দেখা হলে বলতে পারেন, ব্যাটা তোরে দেখতে গেছিলাম।
আর হ্যাঁ কিছুই নিবেন না তা বলছি না। দৃষ্টি ভরে ভালোবাসা নিয়ে যাবেন। আর ভালোবাসাটারই কোন ক্ষয় নাই, কেবল জয় আর জয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



