অভিযোগ ঘোরতর -
'তোমার পোলা আমার চশমা টান দিয়া খুইলা ফেলছে'
খেয়াল করে দেখলাম, প্রিয়'র মুখের কাছে, হাতের কাছে মুখ নিয়ে যাওয়া হচ্ছে যেন সে আবার চশমা খুলতে পারে। কিন্তু ৪৯ দিন বয়সের আমার ছেলের হাতের মাপ এখনো ঠিক হয়নি। তাই হাত পা নাড়াচাড়া করতে দেখা গেলো। চশমা ধরে টান দেওয়ার কোন লক্ষণ দেখা গেলো না।
'বাবুনি, তুনতুনি, এই দেখো, এইতা তশমা...' । কিন্তু তশমার প্রতি প্রিয়'র কোন আকর্ষণ আর দেখা গেলো না। আর মায়ের চেষ্টা চলতেই থাকলো। আহারে, বাবু এই প্রথম একটা কিছু ধরতে পেরেছে। কত আনন্দ!
- আমার মা ও আমাকে এমন করেই বড় করেছেন। কতটুকু পারছি এই ভালোবাসার রিটার্ণ দিতে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



