ওয়া ওয়া অথবা ওঙগা ওঙগা.. করে বাচ্চারা কান্নাকাটি করে। এইটা হইলো সাধারণ জ্ঞানের কথা। আমার পুত্র প্রিয় এই অর্থে অসাধারণ। কারন সে কাঁদে আ...ম্ .. মা, আ...ম...মা করে।'
বউরে বল্লাম
- খুবতো তোমার সখ ছিলো যে বাবু তোমারে মম্মা ডাকবে, মাম ডাকবে। অথচ ডাকতো শিখছে আম্মা।
বউ তখন কটমট করে ট্যারা চোখে আমার দিকে তাকিয়ে বলে
- ও ডাক শিখে নাই, এইটা ওর কান্নার ষ্টাইল।
- কান্নার ষ্টাইলটাইনা আবার পার্মানেন্ট হয়ে যায়।
এর পর বউয়ের যে চাহনি তাতে স্পষ্ট লেখা থাকে, ছেলে হলে মায়ের ক্ষমতা বারে আর মেয়ে বলে বাপের।
প্রিয়'র বয়স ২ মাস ১৭ দিন হলো। নতুন নতুন হাসি শিখেছে। কিন্তু সমস্যা হলো কখন হাসতে হবে আর কখন না ব্যাপারটা এখনো রপ্ত করতে পারে নাই। দেখা গেলো এখনই দুই মাড়ি দেখিয়ে হাসছে। দুইটা সেকেন্ড পরেই শুরু করে আ...ম্...মা করে কান্নাকাটি।
সন্তান সবার কাছেই প্রিয়। আমার প্রিয় যতটা প্রিয় আমার কাছে অন্তত এর শতাংশ প্রিয়ও সে যেন তার কর্মে সবার কাছে হয়ে ওঠে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





