'অনেক কিছু নিয়াইতো পোষ্ট দেন, ফিলিস্তিন নিয়াও একটা দেন। ঐখানে হলোকাষ্ট হচ্ছে'
(Holocaust-An act of mass destruction and loss of life (especially in war or by fire))।
বন্ধুর এই মেসেজ পড়ে যা হইলাম তার শুদ্ধভাষা হচ্ছে কিংকর্তব্যবিমূঢ়। কারন এই ষ্টেটাস ফেসবুকে দিয়া হবে টা কী? আর আমিতো রবীন্দ্রনাথ না যে যুদ্ধ বন্ধের চিঠিতে কাজ হবে।
যাদের সমস্যা তাদেরই সল্ভ করতে হবে। আমাদের হুদাই চিল্লানিতে কিছু হবে না। একটা জাতির অনেক দিক থাকতে হয়।
১) লিডার থাকতে হয়, যার বিশ্বনেতাদের সাথে ভালো সম্পর্ক
২) অনেক বড় মাপের সাহিত্যিক, খেলোয়াড়, পপষ্টার, বিজ্ঞানী.... থাকতে হয়। যার ডাকে বিশ্ববাসী সাড়া দিবে।
৩) অর্থ থাকতে হয়, সামরীক শক্তি থাকতে হয়, কূটনৈতীক বুদ্ধি থাকতে হয়।
৪) সর্বোপরী আর কিছু থাক আর না থাক মানুষগুলো ভালো হইতে হয়। ভুটানের মত, নিরীহ মানুষ। কোন ভেজালে নাই।
ইত্যাদি গুন না থাকলে অন্যায় ভাবেও যদি শক্তিশালী কেউ খুন খারাবি করে তবুও কিছু করার থাকে না। কারন যে অন্যায় ভাবে হলোকাষ্ট করবে সে দুই একটা শক্তিশালী কু-সঙ্গ সাথে নিয়েই করবে। ঠেকানোর শক্তি না থাকলে, মাইর খাবে, বিলীন হয়ে যাবে। এইটাই বাস্তবতা।
কথাগুলো খুব কঠিন করে বল্লাম। ফিলিস্তিনের বাচ্চাবাচ্চা পোলাপানের নির্যাতিত চেহারা ছবি দেখে আমারও মন কাঁদে। কিন্তু দুনিয়ার নিষ্ঠুর নিয়ম সর্বত্রই এক। কি বনে, কি জলে কি জঙ্গলে। এমনকি মানবের শাষন ব্যাবস্থায়ও। সার্ভাইবাল দা ফিটেষ্ট।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




