somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার গোপন প্রেমের কথা রে...

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতির (পুরুষ) উপকার হবে ভেবে একটা ব্যাক্তিগত কথা শেয়ার করছি।

বউ রাগ করে আছে। কিছু একটা ভুলে গেছি নিশ্চয়ই। ভাবলাম, ডেটফেট রিলেটেড কিছু হবে না। কারন জন্মদিন থেকে শুরু করে অন্যান্য বিশেষ দিনগুলো আমার কাছে গুগুল কেলেন্ডারে উইথ নটিফিকেশন লেখা থাকে।

একে একে ঘরের ঝুল ঝাড়ু কিনে আনা থেকে শুরু করে বউরে কবে কি জুয়েলারী দিবো প্রমিজ করছিলাম সব চেক, রিচেক করা শুরু করলাম। নাহ্, কিছুতেই কিছু মনে পড়ছে না। সব তো ঠিকই আছে...

বউ রাগ করে যে বাড়ী মাথায় তুলেছে তা না। তা হলেই ভালো হতো। কারন যত গর্জে তত বর্ষে না। সে খুব শীতল একটা ভঙ্গি নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। গ্লাসে করে ঠান্ডা পানিও দিয়েছে বাসায় ঢুকার সাথে সাথে। রান্নাও করা আছে টেবিলে। ষ্টারপ্লাসে সিরিয়ালও চলছে। রুটিনে কোন হেরফের নাই। কিন্তু একটা কিন্তু আছে বুঝা যাচ্ছে। কি সেই কিন্তু...!

খাওয়া দাওয়াও করলো। একটা সময় দেখি ফুঁৎ ফুঁৎ করে কাঁদতেছে। খুব অপরাধীর মত চুপিসারে পাশে গিয়ে বসলাম, উঠে গেলো না। ধীরে ধীরে অনেক প্রশ্ন করলাম, রোমান্টিক একটা কণ্ঠ নিয়ে।
- বউ, আজকে কি কোন বিশেষ দিন ছিলো, যে ভুলে গেছি?
-নাহ
- কিছু কি আমার নিয়ে আসার কথা ছিলো?
- (কোন উত্তর নাই। কিন্তু বুঝা যাচ্ছে এইটাও না)

এমন করে মাথায় যত বুদ্ধি আসে সব কিছু দিয়ে ট্রাই করলাম। নাহ তালাতো কিছুতেই খুলছে না!

একটা সময় মাথায় আগুন ধরে গেলো। আরে!!! সমস্যাটা তাহলে কই? এবার তার মতই শীতল ভঙ্গী ধরলাম। ইচ্ছা করে ধরা না, অটোমেটিক হয়ে গেলো। বলা শুরু করলাম।
- শুনো, তুমি মাথায় জটাওয়ালা কোন দরবেশ বিয়ে করো নাই। বলো, বট গাছের নীচে টিয়া পাখী নিয়ে যে বসে থাকে এমন দরবেশ দেখে বিয়া করছিলা? আরে ভাই, বিয়া করছো ইঞ্জিনিয়ার মানুষ। এতক্ষণ গুগুল সার্চের বাপ চালাইলাম মাথার মধ্যে কিছুইতো পাচ্ছি না! সমস্যাটা কোথায়?

এবার সে একটু ভয় পেয়েছে। (অবশ্য স্ত্রীরা ভয় পায় না, হয়ত একটু নরম হয়েছে)। মারাত্বক, একেবারে মারাত্মক অভিমান নিয়ে বল্লো
- আজ কয় দিন ধরে শরীরটা ভালো লাগছে না। তুমি খেয়ালই করছো না।
- শরীর ভালো লাগছে না মানে? তোমার জ্বর না, সর্দী না কিচ্ছু না।
- জ্বর সর্দীই রোগ, আমার খারাপ লাগতে পারে না?
- পারে বাট বলতে তো হবো?
- সব কিছু তোমারে বলে বুঝাতে হবে কেন?
- বলে বুঝাতে হবে কারন আমার মন বোঝার বুদ্ধি নাই। যেই জায়গাটায় এই বুদ্ধিটা থাকার কথা। এই জায়গাটাও খালি করে এখানে ভালোবাসা ভরে দিয়েছে সৃষ্টিকর্তা। সো, যা আছে মাথায় তার পুরাটাই ভালোবাসা। আর এই যে পেন পেন করো, তোমারে আমি বুঝি না, বুঝি না। কিন্তু বুঝার চেষ্টা তো অসীম আছে। আছে না?
-হুম আছে। (একটু নরম হয়ে)
- তো? তোমারে বোঝার এই চেষ্টাটা যে তোমারে ঘিরে আমার কাজ করে এইটাই ভালোবাসা। আর শুকুর করো যে আমি মন বুঝি না। যদি একবার মন বুঝে যাই তাহলে তোমারই বিপদ। তখন তুমি একটা কথা বলার আগেই বুঝবো ঠিকই। সাথে সাথে অন্য মেয়েদর মনও বুঝা শুরু করে দিবো। তখন ভালো হবে?

বউ তখন পুরা নরমাল। মা গো মা, মেয়ে মানুষ কিভাবে পারে এমন শীতল রাগের মূর্তি থেকে মায়াবীনী হয়ে যেথে নিমিষেই!

বউ তখন একটু ঢং করেই বল্লো
- তোমার সাথে একটু মেয়েলী ঢং ও করা যায় না। আজব মানুষ একট।

----০-----

তো স্বজাতি বিবাহিত বন্ধুরা, কি শিখলেন?
"সততার সাথে ভালোবেসে যান। সংসারে রাগ অভিমান কোন ঘটনাই না"

(ঘটনাটা বছর তিনেক আগের...)
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×