জন্মদিনের আগের দিনটা আমার বেশ বিব্রতকর অবস্থায় কাটে।
রাত ১২টায় যারা ফোন দেন তাদের ভালোবাসার উত্তরে কি বলবো ভেবে পাইনা। কেক টেক কাটা হওয়ার আনুষ্ঠানিকতায় কি করবো তাও বুঝিনা।
কিন্তু মনে মনে ঠিকই একটা অপেক্ষা থাকে। খুব কাছের কিছু মনুষ মনে রেখেছে কি না জানতে ইচ্ছা করে। হোক সে এসএমএস, ইমেইল বা ফোনে।
ফেসবুকে উইশ করাটা আমার কাছে বিরক্তকর। কেবল মনে হয় জোর করে ফেসবুক মনে করিয়ে দিচ্ছে উইশ করার জন্য। এবার তাই জন্মদিনটা হাইড করে দিলাম। ফলাফর আশানুরূপ, একটা উইশও আশে নাই। অবশ্য ফোনেও শুধু ড: শশাঙ্কদা-বৌদি-অর্ক এবং স্কাইপে বিজন ভাই ছাড়া আর কেউ উইশও করে নাই।
যাক ভালোই লাগছে। নিজের সম্পর্কে ধারনাটা আর একটু পাকাপোক্ত হলো। আমাকে মনে রাখবে এতটা আপন আমি কাছের মানুষদের কাছে হতে পারিনি। সবাইকে আমার আরো কিছু দিতে হবে, আরো বন্ধুত্ব, আরো ভালোবাসা। তবেই যদি মনে রাখে। অন্যের মনের ভিতরে থাকা চারটে খানেক কথা না।
হ্যাপি বার্থডে টু মি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




