somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বীর বাঙ্গালী -> মহাবীর বাঙ্গালী

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভদ্রলোকের দিকে আমি তাকিয়ে আছি।
কেবল ভাবছি - রবীন্দ্রনাথ লন্ডন গিয়েছিলেন বেরিষ্টার হতে, হলেন রবীন্দ্রনাথ। হুমায়ূন আহমেদ আমেরিকা গেলেন কেমিষ্ট হতে, হলেন হুমায়ূন আহমেদ। আর এই ভদ্রলোক যেই পেশা দিয়েই শুরু করুন না কেন তিনি একদিন দেশের আইটিতে একটা কিছু হবেনই।

ভদ্রলোক এসেছেন আমার অফিসে। চরম স্মার্ট একটা মানুষ। কথা বলছেন খুব সহজ করে। কথ্য ভাষায় যাকে বলে, সোজা কথা। তার কথা হলো, ভাই আমি কোন স্পন্সর টন্সর চাইতে আসি নাই। গোটা দেশের হয়ে একটা স্বপ্ন দেখা শুরু করছি। যে যার জায়গা থেকে সাহায্য করবেন, এইটাই আশা করতেছি। একেবারে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের মত,
তোমাদের যা কিছু আছে তাই নিয়ে...।

বাংলা ভাষায় তিনি একটা শিক্ষামূলক ওয়েবসাইট করেছেন। খুব সহজে যেন মানুষজন বুঝতে পারে এই আশায়। শুরুটা করেছেন টেকনিক্যাল কনটেন্ট নিয়ে। তার সাইটে কী কী আছে, কী কী থাকবে এগুলো নিয়ে কি যে সুন্দর করে, স্পষ্টভাবে কথাগুলো ভদ্রলোক বলছেন! আমি ভদ্রলোকের দিকে তাকিয়েই আছি। আবার মনে মনে ভাবছি, ইহাই স্বপ্ন যা মানুষকে ঘুমাতে দেয় না; ইহা স্বপ্ন নয় যাহা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। ভদ্রলোকের স্বপ্ন তাকে ঘুমাতে দিচ্ছে না। বেচারা হয়ত মনের মানুষও পাচ্ছেনা কথাগুলো খুলে বলার। তাই আমার মত আগ্রহী শ্রোতা পেয়ে খলবল করে কথাগুলো বলে যাচ্ছেন ত বলেই যাচ্ছেন।

আমি তৎক্ষনাৎ সিদ্ধান্ত নিলাম, ভদ্রলোকের দলে আমি আছি। আমার নাম, দাম প্রয়োজন নাই। এমন একটা উদ্দোগী মানুষের সফলতায় আমার প্রয়োজন আছে। আমি যা পরবো তা হলো, লেখা দিতে পারবো। মনোবল দিতে পারবো। আমি যা পারি তা সবই উনার জন্য পারবো, দ্যাটস ইট।

আমি আমার মনেমনে নেওয়া সিদ্ধান্তে অটল আছি। গত বছর দেড়েক ধরে লেখা দিচ্ছি। মনোবল দিচ্ছি। কিন্তু দুধ ছাড়া দৈ হয় না। দুধের জোগান দিতে গিয়ে ভদ্রলোকের অবস্থা কেরোসিন। আমি দূর থেকে কনটেন্ট দিয়ে পাশে আছি। একদল তরুণ খুব কাছে থেকে অন্যান্য কাজগুলো করে পাশে আছেন।

খেপা এই মানুষটার পাশে আপনাকেও দরকার। আমার লেখার এই প‌্যারা পর্যন্ত কষ্ট করে যিনি পড়েছেন তাকেই বলছি। হ্যাঁ আপনাকেও দরকার এই খেপা মানুষটার পাশে। বুদ্ধি, লেখা, মনোবল, লিংক যে যা পারেন তাই নিয়ে ভদ্রলোকের পাশে দাড়ান। উদ্দোগী মানুষে বড় অভাব আমাদের দেশে। গুগুল, মাইক্রোসফ্ট, অরাকল সবকিছু সম্ভব হয়েছে খেপা কতগুলো উদ্দোগী মানুষের কারনেই। আমাদের দেশেও এমন খেপা আজকাল জেগে ওঠছে। বীর বাঙ্গালী বলে যতই অহংবোধে ভুগি, বাস্তব কথা হচ্ছে বীর এর উপরও মহাবীর আছে। আমরা এখনো গুগুল, মাইক্রোসফ্ট জন্ম দেওয়ার মত মহাবীর বাঙ্গালী হতে পারি নাই।

কিচ্ছুই যদি করার না থাকে তবে অন্তত পাঠক হিসাবে তার ওয়েবসাইটটিতে ঢু মেরে দেখতে পারেন নিয়মিত। এইটাও একটা কন্ট্রিবিউশন। আফটার অল পাঠকের জন্যইতো করা সব কিছু।

আর অন্য কোন কোন ভাবে লোকটার পাশে দাড়াতে পারবেন তা বল্লাম না, ইচ্ছা করেই বল্লাম না। দেখি আদৌ কেউ আছে কি না পাশে দাড়াবার।

দুঃখিত ভদ্রলোকের নাম দিলাম না। http://www.clickntech.com হচ্ছে ওয়েব সাইটটি। এবার যদি থাকে বন্দ এর মন, গাঙ্গ পার হইতে কতক্ষণ। মন থাকলেই বাকী রাস্তা পেয়ে যাবেন, পাশে দাড়াবার।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

×