somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রম-সূত্র

১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেমের আবার সূত্র কী!
আমার এক (ছেকা খাওয়া) বন্ধুর উদ্দেশ্যে এই ষ্টেটাস।

ব্রাদার, সব কিছুরই সূত্র আছে। টিট ফর টেট (চিমটার বদলে খামচি) হয়ত সত্য কিন্তু লাভ ফর লাভ কথাটা একেবারেই সত্য না। তাহলে সত্যটা কী?

হুম.. সত্য কয়েকটা আছে বটে। বন্ধুদের উদ্দেশ্যে নিজের জ্ঞান ও অন্যের কাছ থেকে শেখা জ্ঞান লিখে দিচ্ছি। ভুল থেকে শেখা যায় সত্যি। কিন্তু সব ভুল তো আর করে করে শিখতে পারবেন না। অতএব অন্যের ভুল থেকে দেখেও শিক্ষা নিতে হইবেক।

১) ভালো কখনো বাসতে হয়না। গায়ে যেমন হঠাৎ করেই জ্বর চলে আসে, জীবনেও এমনি হঠাৎ করেই প্রেম চলে আসে। জ্বরের মত তা একাধিক বারও হইতে পারে ;) । কিন্তু এক্ষেত্রে প্রথমটা প্রকাশ্য হলেও পরেরগুলো নিজের মঙ্গলের কথা চিন্তা করেই গোপন রাখুন। না হলে সংসার, পার্সোনালিটি সব গোল্লায় যাবে।

২) যখন কারো প্রতি ভালোবাসা জেগেই যাবে তখন আপনার কিছুই করার নাই। শুধু সাবধান হবেন, প্রেমে গদগদ হয়ে গর্ধবের মত আচরণ যেন না করেন। নিজের ভালোবাসা নিজের মধ্যে রাখুন। খুব সতর্কভাবে এমন বুদ্ধি করে পথ চলুন যেন যাকে ভালোবেসে ফেলেছেন তিনি যেন আপনাকে ভালোবাসেন। অর্থাৎ নিজে পড়বেন না, নিজে স্থির থেকে তাকেই উল্টা আপনার প্রেমে পড়তে দিন। বিষয়টা পলিটিক্সের মত। আর প্রেম সে তো পলিটিক্সেরও বাপ। পার্থক্য হলো, পলিটিক্স নোংড়া হতে পারে, প্রেমে কখনোই তা হবে না। এভরিথিং উইল বি কিউট এন্ড নাইস।

৩) কোন ভাবেই যখন বোঝাতে পারবেন না যে আমনি তাকে গুরুত্ব দিচ্ছেন। এবং তারও আপনাকে গুরুত্ব দেওয়া উচিৎ। তখন বেটার ফাইন্ড ফর এনাদার মেচ। এই কেক আপনার মুখে যাওয়ার বস্তু না। দোকানে অনেক মাল থাকে, কোন মালই বিক্রি ছাড়া থাকে না। কিন্তু সব মালই সবার জন্য না। একটা মেচিং এর বেপার আছে।

৪) ধরেন, প্রেম টেম করে ফেল্লেন বা হয়েই গেলো। এর পর আসলো বিচ্ছেদ। বিচ্ছেদকে যদি কঠিন ভাবে নেন তাহলে আপনি মানুষ না, বেকুব। বেকুবেরা মানুষ হয়না, গাধা হয়। বিচ্ছেদ মানে হলো, হয় মনের মিল হয় নাই অথবা পারিপার্শিক অন্য কারনে সে চলে যাচ্ছে। তো কথা হলো, যার সাথে মনেরই মিল হয় নাই তার জন্য আবার কিসের দুঃখ! অাবার যে নাকি পারিপার্শিক কারনে আপনারে ছেড়ে যায় তার জন্য হিন্দিতে বলুন - ভাড়মে যাও।

৫) প্রেম টেম আসলে উপরওয়ালার একটা খেলা। জনসংখ্যা বৃদ্ধির খেলা। গ্লোবাল ভালোবাসা আর মানব-মানবী প্রেমের মধ্যে মিলাতে যাবেন না। পাবলিক দেবদাস হয় যে কারনে তার নাম হলো প্রেম, মানব-মানবী প্রেম। যদি বেকুব হন তো চলে যাওয়া মানুষটির জন্য কাঁদুন। আর যদি বুদ্ধিমান হন তো ঝেড়ে হাসুন আর মনে মনে বলোন, আপনার যোগ্য সে ছিলো না। ইউ ডিজার্ভ বেটার। ভালো মনের দাম দেওয়ার মত মানুষের অভাব নাই। গো ফর এনাদার অপশান। যিনি চলে গেলেন তিনিই আপনার জন্য কাঁদবেন (হয়ত), আপনি সুখেই থাকবেন।

৬) আর ঘটনা যদি এমন হয় যে আপনার অপরাধ, আপনার ভুলের কারনে আপনার সঙ্গী চলে গেছেন তো ভাই আমার একখান কথা আছে - ভালোবাসবেন আবার বিশ্বাস ভাঙ্গবেন তো আপনি কাঁদবেন না তো দিলদার কাঁদবে! ভুল করলে ভুলের সাজাও পাইবেন। অতএব ভালবাসুন মন থেকে, বিশ্বাস নিয়ে পথ চলুন। এর পরেও যিনি চলে যাবেন তাকে ইংরেজীতে বলুন- গো টু হেল। বি হেপি।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!

লিখেছেন ক্লোন রাফা, ২৮ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:২৩



জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️

আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

×