শুধু উথাল পাতাল হয়
আর কিচ্ছু জানি না, কিছুই জানি না।
চনমন মন, চঞ্চল ক্ষণ
হাউমাউ করে কাঁদে, কেবল কাঁদে।
ফোনের দিকে চাই, বারান্দাতে যাই
তবু শান্তি নাই, তবু স্বস্তি নাই।
তবুর পরে তবু, এরপরেও তবু, তবু, তবু...
জানি আমার কি হয়েছে
জানি স্বস্তি আমার কিসে, শান্তি আমার কিসে
এও জানি, মনের কথা মুখেকি সহজে আসে!
১৬/১১/১৪, ঢাকা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




