১১ মাসের প্রিয় এখন অনেক বড় হয়ে গেছে। উদাহরণ দেই...
গিন্নির সাথে ফোনে কথা বলি। পাশ থেকে প্রিয় ঈই ঈই... করতে থাকে। একটা পর্যায়ে আমি গিন্নিকে বলি
- দাও আমার পুত্রকে দাও।
গিন্নি তখন এমন ভাবে প্রিয়কে ফোনটা দেয়! মনে হয় না জানি প্রিয় কতটা বুঝে। তিনি ফোনটা দেওয়ার সময় বলেন
- প্রিয়, এই নাও বাবা কথা বলবে।
বাপ-ব্যাটার মধ্যে অনেক কথা হয়। যেমন
- প্রিয়
- ঈই..
- পুতিস পুতিস?
- ঈই.ঈ..
- বাবা বলো, এ্যাই
প্রিয় তখন ধমকের স্বরে বলে
- আআএ্যাই...
আমি বলি
- পমপম পাখী, কুতিস কুতিস
- ঈইই...
একটু পর যখন বলি
- বাবা খেয়ে ফেলোও...
তখন প্রিয় আর কথা বলে না। আবার মাঝেমাঝে বিরক্ত হয়ে আমাকে ঝাড়িও দেয়। বলে, আআএ্যাই...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


