ব্যাঙ দেখে পিচ্চি দুই ভাই-বোন মহা খুশি।
গ্রামের বাড়ীতে এসে এমন খুশি তারা আর কিছু দেখেই হয় নাই। এরা ভাবলো একটা জীবন্ত এক্সপেরিমেন্ট করবে।
বোন খাতা কলম নিয়ে আসলো। ভাই নিয়ে আসলো কাঁচি।
ভাই ব্যাঙ টাকে ছেড়ে দিয়ে বল্লো, লাফ দে...। ব্যাঙটা ৪ হাত গেলো লাফ দিয়ে।
বোন খাতায় লিখলো - ৪ পা অবস্থায় ৪ হাত।
ভাই ব্যাঙ এর ১ পা কেটে দিলো। বল্লো, লাফ দে...। গেলো ৩ হাত।
বোন খাতায় লিখলো- ৩ পা অবস্থায় ৩ হাত।
এমন করে সব কয়টি পা কেটে দিলো। এরপর ভাই যথারীতি বল্লো, লাফ দে...। এবার ব্যাঙ আর লাফ দেয়না!
ভাই বোন মিলে একসাথে সিদ্ধান্তে পৌঁছালো -
ব্যাঙের পা যত কেটে দেওয়া হয়, ব্যাঙের "শ্রবণশন্তি" ততই কমতে থাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




