গিন্নির সাথে আমার মনের মিলটা সে..ই রকম।
কথা পুরাটা বলতে হয়না। কথাটা শুরু করলেই বাকীটা তিনি বুঝে যান।
উদাহরণ দেই-
যদি বলি
- বউ শুনো না, কী হইছে...
মান্নাদে'র গান আছে, তোমার দেহের ভঙ্গিমাটি যেন বাঁকা সাপ...। ভাগ্য ভালো, গীতিকার গিন্নিকে দেখেন নাই। দেখলে লেখতেন, তোমার ভ্রু এর ভঙ্গিমাটি যেন বাঁকা ...।
যাই হোক, তিনি শীতল (রোমান্টিক) দৃষ্টিতে আমার দিকে তাকান। তাকিয়ে বলেন
- আবার কোথায় ঠইকা আসছো!
ঐদিন এক বন্ধুর সাথে আড্ডা দিচ্ছি। কথায় কথায় উদাহরণ হিসাবে বউয়ের একটা প্রশংসা করে ফেল্লাম। ভাবলাম, আজ বাসায় গিয়ে বউরে বলবো, শুধু যে তোমার দোষ করি তা না...।
বাসায় গেলাম। বউরে বল্লাম
- বউ শোনো না কী হইছে...
আমাকে অবাক করে দিয়ে গিন্নি সুন্দর করে একটা হাসি দিলেন। হাসি দিয়ে বল্লেন
- বলো কী হইছে।
আমি তো অবাক! এতটাই অবাক যে, কী বলবো ভুলে গেলাম। ভেবে পাচ্ছি না ডিমান্ডটা কী হইতে পারে। তাই ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম
- ঘটনা কী? কী চাই বলো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




