প্রিয় তার মা'কে ডিঙ্গাতে শিখেছে।
আমি প্রিয়কে আমার পাশে শুইতে দেই না। কারন, আমার ভয় হয়। যদি ঘুমের ঘোরে ওর নাকে মুখে আমার হাত পড়ে! তাই প্রিয় আর আমার মাঝে তার মা শোয়।
এখন ঘুম থেকে উঠার পর প্রিয়'র কাজ হচ্ছে - চোম মুখ ডলতে ডলতে ও তার মাকে ডিঙ্গায়। এপর টুপ করে দুইজনের মাঝে এসে শোয়।
প্রথমে আমর পিঠে খামচি দেয়, ঢোল বাজায়। কিন্তু এতেও যদি আমি নড়াচড়া না করি। কান ধরে টান দেয়। এতেও কাজ না হলে কানে আঙ্গুল দেয়।
মা বাবা হিসাবে এই সুখ আমাদের এই-ই প্রথম।
বাংলাদেশে কোটি কোটি মানুষ। অনেকে এই বিষয়টাকে দেখেন মানব সম্পদ হিসাবে। আর আমি এই মুহূর্তে দেখি - কোটি কোটি মানুষ তো এক সময় কোটি কোটি বাচ্চা ছিলো। এরাতো সবাই এক সময় প্রিয়'র মতই ছিলো তাদের মা বাবার কাছে! এত কোটি কোটি সংসারে এত এত মায়া নিয়ে এসেছিলো সবাই! আহা কি আনন্দ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

