somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৈশাখ নিয়ে আমার মতামত

২০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বড় ভাই শাষণ করছে ছোট ভাইকে
- মা'র সামনে জোরে কথা বলছিস! খান** ছেলে তোরে আইজ আমি জুতায়ে...।

পহেলা বৈশাখে যা ঘটলো তার উদাহরণ খোঁজছিলাম। এর চাইতে ভদ্র কোন উদাহরণ আর পেলাম না। কারন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠকের মন্তব্য পড়লাম। আমি নিউজ পড়ার পাশাপাশি এর ফিডব্যাকটাও পড়ি। বেশীরভাগ মানুষের মন্তব্য হলো
- ঠিকই আছে। কেন পহেলা বৈশাখ করতে বের হইছে? এ্ইসব কি ইসলামে আছে?
আমার উত্তর হলো, ভাইরে ইসলামেতো লাক্স সাবান দিয়ে হাত ধোয়ার কথাও বলা নাই। আর বাংলাদেশতো ইসলামী-রাষ্ট্র না। আমাদের নিজস্ব সংবিধান আছে।

আর রাস্তায় মেয়েদের গায়ে হাত দেওযার কথা কি কোন ধর্মে বলা আছে? যে বাচ্চাটাকে নিয়ে মা বাবা ঘুরতে বের হয়েছে, তার সামনে তার মাকে যৌন নির্যাতন করার কথাকি কোন ধর্মে বলা আছে?

কেন সব কিছুতে এমন করে ধর্মকে টেনে আনেন আপনারা? সময়ের সাথে সাথে মানুষের জীবনে ধারা বদলায়। হাজার বছর আগে গ্লাডিয়েটর ছিলো। তখন মানুষ ষ্টেডিয়ামের মত জায়গায় খেলা দেখতে যেতো। যেখানে একটা মানুষ, আরেকটা মানুষকে মেরে ফেলবে। এদেরকে বলা হতো গ্লাডিয়েটর। বছরের বিবর্তণে এই খেলা হয়ে গেলো মানুষের মাথার খুলি দিয়ে লাথি মারা খেলা। যা বর্তমানে রূপ নিয়েছে ফুটবল খেলায়।

পহেলা বৈশাখের বিষয়টাও এসেছে আয়কর আদায় করার একটা উৎসব হিসাবে। বর্তমানে জমিদারী প্রথা নাই। দোকানেও তেমন একটা বাকী দেওযার বিষয় নাই। আর যে বাকী দেওযা হয় তা যে নববর্ষেই পরিষ্কার করতে হয়, তাও না। তবে সেই উৎসবটা ধীরে ধীরে বড় হয়েছে। বাঙ্গালী উৎসব-প্রিয় জাতি। আমরা এই আয়কর আদায় করার ঘটনাটাকে জাতীয় পর্যায়ের একটা উৎসবে পরিণত করে ফেলেছি। এইটা আমাদের যোগ্যতা, এইটা আমাদের গুনের কথা।

এই বাংলাদেশ কোন ধর্মের না। এই বাংলাদেশ ষোলকোটি মানুষের। যারযার ধর্ম তার তার। কিন্তু উৎসবগুলো আমাদের সবার। ঈদে, পূজায়, বড়দিনে আমরা সবাই সাবার উৎসবে যাই। আর পহেলা বৈশাখের উৎসবটাতো আরো বেশী করে সবার উৎসব।

মুখের কথা বাড়তেই থাকবে। খারাপ মানুষেরা বহুত কিছুকে ঢাল হিসাবে ব্যবহার করবে। এইটাই স্বাভাবিক। সরকারের কাজ হবে, আইনটা যেন শক্ত থাকে তা নিশ্চিৎ করা। শাস্তির প্রমান থাকলে তখন কারো সাহস হবে না উল্টাপাল্টা কিছু করার, বা বলার।

শেষ করবো একটা ইংরেজী কথা দিয়ে। গডস লাভ ষ্টুপিড পিপল। বিকজ হি মেড সো মেনি অব দেম।

http://ajkerpatrika.com/epaper/
Page: 4
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×