somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রামের যেন কিছু না হয়

২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেপালে প্রথম বার যখন যাই। কারো সাথে পরিচয় হলেই ফোন নম্বর, ইমেইল ইত্যাদি নিয়ে নেই। দেশে ফিরে দেখি এক গাদা ইনফরমেশন আমার কাছে সেভ করা আছে।

দ্বিতীয়বার যখন যাই। মনে করে করে এদেরকে ফোন দিলাম। আমি ধরেই নিয়েছিলাম এরা কেউ আমাকে চিনবে না। কারন, নেপাল হলো টুরিষ্ট-বেজড কান্ট্রি। প্রতিদিন হাজার হাজার টুরিষ্ট দেখে তারা অভ্যস্থ। আমাকে মনে রাখার কিছু নাই। কিন্তু অবাক হয়ে দেখলাম, এক টেক্সি ড্রাইভার আমাকে মনে রেখেছে! ভদ্রলোকের নাম রাম।

খুব আগ্রহ নিয়ে সব কিছু এবারও দেখালেন। আসলে এই আগ্রহটা তার পেশার অংশ। খুব ব্যক্তিগত কিছু বিষয়ও শেয়ার করলেন। আমাকে জড়ায়ে ধরে বল্লেন
- দাদা, ইউ আর মাই ফ্রেন্ড এন্ড বিগ ব্রাদার।

এরপর আমার কাছের মানুষ যারাই নেপাল গিয়েছেন। আমি রাম এর ফোন নম্বর দিয়ে দিয়েছি। নেপালের মত টুরিজম এর দেশগুলোতে মানুষ ঠকানো হচ্ছে খুব কমন ঘটনা। ছোট্ট একটা উদাহরণ দেই। দাম জিজ্ঞাস না করে একটা ফুটপাথের দোকান থেকে ব্ল্যাক কফি আর একটা বন রুটি খেয়ে একশো রুপি বিল দিয়েছিলাম একবার। অথচ আমার সামনেই অন্য আরেকটা লোকের কাছ থেকে রাখলো বিশ রুপি। যাই হোক, রাম সবাইকেই আপ‌্যায়ন করেছেন। কারো কাছ থেকেই গলা কাটা টাকা রাখেন নাই।

গত কয়দিন আগে হঠাৎ করে দেখি রাম ফোন দিয়েছে। কিছু হিন্দি, কিছু ইংরেজী মিশিয়ে বল্লেন
- দাদা কবে আসবেন আবার?
আমি মজা করে বল্লাম
- ভাই, আপনাদের দেশটা এত সুন্দর আমারতো প্রতি সপ্তাহে আসতে মন চায়। আর আপনার সাথেও তখন আড্ডা দিতে পারতাম। কিন্তু সময়, টাকা কোনটাইতো মেনেজ করতে পারছিনা।

সহজ এই কথায় রাম অনেক্ষণ হাসলেন। খুব কনফিডেন্টলি বল্লেন
- আরে আজাও দাদা, আজাও
ভাবটা এমন, যে তুমি চলে আসো, খরচাপাতি সব আমি দিবো।

নেপালে ভূমিকম্পের খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ফোন দিলাম রামকে। কিন্তু ফোন ধরছে না। আরো কয়েকবার করে চেষ্টা করে যাচ্ছি। রিং হয়, প্রতিবার রিং হলে টেলিটক থেকে ১০ টাকা করে কেটেও রাখে। কিন্তু কেউ ফোনটা রিসিভ করছে না। +9779846033352 এইটা হলো রামের নম্বর।

ইয়া আল্লাহ, রামের যেন কিছু না হয়। ওর মোবাইলের যা খুশি হোক, রাম যেন সুস্থ্ থাকে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×