somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোকটাকে নিয়ে লেখার মত কিছু নাই

২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লোকটাকে নিয়ে লেখার মত কিছু নাই।
তারপরেও ভদ্রলোক আমার মাথায় গেঁথে আছেন। অতীতের টুকটাক আমি প্রায়ই লেখি। এই ভদ্রলোক যেদিন থেকে মাথায় ঢুকেছেন। কোন কিছু নিয়ে লেখতে গেলেই তাকে ডিঙ্গায়ে গিয়ে অন্য স্মৃতিতে যেতে হয়। তাই ভাবলাম, নাহ ব্যাটাকে আগে মাথা থেকে নামাই।

আমার হাই স্কুলের নাম ভগবান সরকারী উচ্চ বিদ্যালয়। ভগবান কৃষ্ণ নামের উয়িল করা সম্পত্তিতে এই স্কুল, তাই এই নাম। যাই হোক ৯২-৯৭ সাল ছিলাম এই স্কুলে। তখন গায়ে চাদর জড়ানো, বোকা সোকা, বয়স্ক এক ভিক্ষুক ছিলেন। আমার স্মৃতিতে আটকে থাকা এই লোক তিনিই।

নামটা মনে পড়ছেনা। অথবা তখন হয়ত কারো নাম তেমন করে জানার ইচ্ছাও ছিলোনা।

ভদ্রলোক বারো মাস চাদর গায়ে দিয়ে রাখতেন। এইটা তেমন স্পেশাল কিছু না। সবসময় হাসতেন, এইটাও স্পেশাল কিছুনা। ভদ্রলোক বোকা ছিলেন। এইটাও স্পেশাল কিছু না। আমি নিজেও বোকা।

স্পেশাল যা তা হলো, তিনি আমাদের কাছে ভিক্ষা চাইতে যাইতেন। আমরা খুব আনন্দের সাথে অন্য একটা বন্ধুকে দেখিয়ে বলাম
- দাদু ওর কাছে যান। ওর কাছে টাকা আছে।
ব্যাস সাথে সাথে ওর কাছে চলে যেত। গিয়ে হাসি দিয়ে দাঁড়াতো। ও আবার হয়ত বলে দিতো
- দাদু তার কাছে যান, তার কাছে টাকা আছে।
ব্যাস সাথে সাথে তার কাছে চলে যেত।

এই ঘটনাটাও তেমন স্পেশাল কিছুনা। কারন, একটা বোকা মানুষ। যে যেমন বলবে তা বিশ্বাস করবে, স্বাভাবিক। আমি নিজেও তাই করি। সবাইকে বিশ্বাস করি। কেন জানি বারবার লেখায় নিজের সাথে তুলনা চলে আসছে আজ। যাক আর দিবো না।

হ্যাঁ একটা জিনিস ভদ্রলোকের স্পেশাল ছিলো। তা হলো, যদি বলতাম
- দাদু আমারে টাকাগুলা দিয়া দেন
ব্যাস, হাতের, পকেটের সমস্ত টাকা বের করে হাতে দিয়ে দিতেন। তিনি লুঙ্গি পড়তেন। প‌্যান্ট পড়লে হয়ত, প‌্যান্টের পকেটেও খোঁজে দেখতেন কোন টাকা সেখানেও রাখা আছে কি না। হয়ত সেগুলোও হাতে তুলে দিতেন।

এই টাকা দিয়ে দিতে বলার মজাটা আমরা প্রায়ই করতাম। তিনি দিতেনও। টাকা দিয়ে কিন্তু দাঁড়াতেন না। টাকা দিয়ে হনহন করে হাটা দিতেন। এবং হাসি মুখেই। এমনও হয়েছে, পরে ওনাকে খোঁজে বের করে টাকা ফেরত দিতে হয়েছে।

সরি, নিজের তুলানা দিবো না বলছিলাম। দুঃখের সাথে বলছি, আমি নিজে ঐ দাদুটার মতই বোকা। কিন্তু তার মত এতটা বোকা না যে কেউ চাইলেই অনায়াসে সমস্ত কিছু দিয়ে দিতে পারবো। অতটা বোকা যেদিন হতে পারবো সেদিন হয়ত ঐ দাদুটার মতই অনায়াসেই হাসতে পারবো, সবসময়। সব দিয়ে দেওয়ার মত বোকা হতে ইচ্ছা করে। খুব ইচ্ছা করে, কিন্তু পারিনা :( ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×