somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা গো :( ও মা... :(

০৯ ই মে, ২০১৫ রাত ৯:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাকে একবার বল্লাম, মা দুবরাজ কে?
মা তো আর দুবরাজ খোঁজে পায় না। একটু পরিষ্কার করে বল্লাম
- ঐ যে পাশের বাড়ীর জ্যাঠিকে সবাই দুবরাজের মা বলে। দুবরাজ কার নাম?

মা মুচকি হাসি দিয়ে বল্লেন
- বাবা দুবরাজ কারো নাম না। তখন নতুন বউদের নাম ধরে কেউ ডাকতো না। তাই ওমুকের মা, তুমুকের মা নাম দিতো।

তখন বুঝতাম না। এখন বুঝি, আসলে একটা বউকে সংসারে আনাই হতো, কমন একটা উদ্দেশ্য নিয়ে। তা হলো, সে বাচ্চাকাচ্চা পয়দা করবে। সংসারের কাজটাজ করবে। এই।

আমার মা তুলনামূলকভাবে একটু আধুনিক যুগের বউ হিসাবে এসেছিলেন। তাই ওমুক, তুমুকের মা টাইপ কোন নাম তার ছিলো না। বড় ভাইয়ের নাম শরীফ। এই নামে তিনি হয়ে গেলেন শরীফের মা।

আমার মা'র সুন্দর একটা নাম ছিলো, রেনু। রেনু নামে মাকে কেউ ডাকতো না। আব্বা মাঝে মাঝে খুব রোমান্টিক হলে রেনু বলে ডাকতেন। কিন্তু সংসারে আমার বাবার অগ্নিমূর্তি দেখেই আমরা বড় হয়েছি। রেনু ডাক শোনার অভিজ্ঞাতা আমাদের খুব একটা নাই।

মা মারা গেলেন চার মাস দশ দিন হয়ে গেলো। গত বার মা দিবসে ফোন দিয়ে বলেছিলাম, মা আজ নাকি মা দিবস। এবারের মা দিবসের একটাই পার্থক্য। এবার আর কাউকে ফোন দিয়ে মা বলে ডাকতে পারবো না।

কয়দিন আগে বাড়ী গেলাম। পাশের বাড়ীর এক মহিলা এসে বল্লেন
- বাবা সংসারের যন্ত্রনায় যখন সব ছাইড়া চইলা যাইতে চাইতাম। তখন আপনের মা বলতো, মাটি কামড়াইয়া পইড়া থাক। কই যাইবি? তখন বাবা আপনের মা'র মুখের দিকে তাকাইয়া থাকতাম।

এতটুকু বলার পর তিনি মুখে আঁল গুজে কাঁদতে লাগলেন। চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আমি পুরুষ মানুষ, আমার চোখের পানি এত সহজে পড়ে না। তিনি বলতে থাকলেন
- বাবা এখন আমার দুঃখ বুঝার কেউ নাই। এখন আপনের মা'র কবরের কাছে গিয়া মাটিত বইসা থাকি আর মনেমনে কথা কই আপনের মা'র লগে।

একটা মেয়ে একদিন মা হবে। একদিন সন্তানদের ফেলে মরে যাবেন, স্বাভাবিক ঘটনা। একটু অস্বাভাবিক ঠেকে তখনই, যখন দেখি শরীফের মা নাম নিয়ে ভদ্রমহিলা শতশত মানুষের মা হয়ে মাথায় হাত বুলিয়ে গেছেন সারাটা জীবন।

এই মা দিবসে আমারও মা বলে ডাকার কেউ নাই। সন্তানের মত যত শত মানুষদের ভালোবাসা দিতেন। তাদেরও সান্তনা দেওয়ার ভাষা আমার জানা নাই। মা গো :( ও মা... :(
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×