রুপের প্রশংসা যে গিন্নির করি না, ঠিক তা না। তবে ডিপেন্ড করে।
প্রশংসাটা শুরু করি কোন অনুষ্ঠানের কয়েক দিন আগে থেকে। উদাহরণ দেই-
- বুচ্ছ, তোমার মাশাল্লাহ যে সুন্দর গায়ের রং! মেকাপের রং ও এর কাছে ময়লা লাগে।
- শোন না, চুলে শ্যাম্পু করলে তোমার চুল যে কী অসাধারণ লাগে!
অনুষ্ঠানের দিন সকাল বেলা সুর আরেকটু চেঞ্চ করি। বলি
- ম্যাকাপে তোমারে মানায় না। মনে হয় চাঁদের উপর মেঘ দিয়া একটা ঢাকনা পইরা আছে।
এত এত প্রশংসা শুনেও গিন্নির মুখে কোন হাসি থাকে না। উল্টা আমারে প্রস্তাব দেয়, চলো তোমারেও ফেসিয়ালটা করায়ে দিবো। আমি হাসি দিয়া বলি
- কীই... বলো এইসব। পুরুষ মানুষের রুক্ষ চামড়াইতো সুন্দর।
আর মনে মনে গুনতে থাকি, হেয়ার কাট - পাঁচ শো ... ফেসিয়াল - ছয়শো... পার্টি সাজ - তিন হাজার...।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


