অফিস থেকে ফিরলাম। কলিং বেল শুনেই ভিতর থেকে চিল্লানি শুনলাম, বাবা...। প্রিয়কে কোলে নিয়া ভাবলাম, গল্পে গল্পে শিক্ষা দেই। বললাম
- প্রিয়, চলো, এখন বাবা ড্রেস চেঞ্জ করবো...।
প্রিয়কে খাটে বসাইলাম। বললাম
- দেখো বাবা এইটা হইলো প্যান্ট। বাবা এখন প্যান্ট খুলবো।
চোখে মুখে দুষ্টু দুষ্ট একটা হাসি নিয়া প্রিয় অপেক্ষা করতেছে। প্যান্টের নীচে আমার শর্টপ্যান্ট পড়া ছিলো। বিপদে পড়লাম, প্যান্ট খোলার পর। প্রিয় ভ্রু কুঁচকে আমার শর্ট প্যান্ট দেখায়ে বলতেছে
- বাবা, ওও...
বললাম
- বাবা, এইটা শর্ট প্যান্ট। এইটা খুলতে হয় না।
প্রিয় খাট থেকে নামতে পারে। হুট করেই খাট থেকে নামলো। শর্ট প্যান্ট ধরে টানাটানি করতে করতে শুরু করলো কান্না...
- বাবা ওও...
কোন মানে হয়!
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



