আবেগে গদগদ হইয়া বন্ধু বললো
- বউ হইলো আমার জীবনের বেষ্ট ফ্রেন্ড।
শুধু এতেই তিনি ক্ষান্ত হইলেন না। ভ্রু নাচাইয়া আমারে জিজ্ঞাসা করলো
- আর আপনের?
আমি বিরস মুখে বললাম
- হ্যাঁ, বউ আমার বন্ধু।
জিতে গেছেন এমন ভঙ্গিতে বন্ধু হাসি দিয়া কয়
- শুধু বন্ধু! ঘটনা কি?
আমি দীর্ঘ শ্বাস ফালাইয়া বল্লাম
- কবিতো শুধু বন্ধুই বলছেন, বেষ্ট ফ্রেন্ডতো বলেন নাই!
তিনি অবাক হইয়া কয়
- ঐ মিয়া, এইখানে কবি পাইলেন কই!
এইবার আমি মুচকি হাসি দিলাম। বললাম
- কবি বলেছেন, শত্রুকেও আজ বন্ধু বলে জানি।
এই কথা বলে আমি হাটা দিলাম। গদগদ প্রেম আমার আবার সয় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


