ঐশী'র ফাঁশি'র রায় হইছে। ফাঁসি এখনো হয়ে যায় নাই। একেবারে নিজস্ব ধারণা'র দুইটা কথা বলি।
ফাইনালি ঐশী'র ফাঁসি না হইলে কী হবে?
জেল খেটে সে একটা সময় বের হবে। এই সমাজে কোথাও তার ঠাঁই হবে না। সবাই আঙ্গুল উঁচায়ে বলবে - ঐ দেখো, এই মাইয়াটা তার মা-বাপরে মাইরা ফেলছে। ফাঁসির চেয়েও কঠিন যন্ত্রনা সে ক্ষণে ক্ষণে পাবে। হয়ত নিজেই একটা সময় আত্মহত্যা করে ফেলবে।
কারো যদি সুযোগ থাকে, ঐশী'র সাথে একটা বার দেখা করে আসতে পারেন। তার ভিতরেও সুন্দর, নরম একটা মন আছে। যে মনটা তার পরিবারের অমনযোগের কারনে এমনিতেই শক্ত খোলকে ঢেকে ছিলো। আর এখন সমাজের আঙ্গুল তোলার কারনে আরো ঢেকে গেছে। নারিকেলের মত শক্ত খোলকটা ভেদ করে নীচে গিয়ে দেখেন। আপনার, আমার মতই তার একটা সুন্দর মন আছে। যে মনটা'র সন্ধান কেউ কোন দিন করে নাই। বারবার মনযোগের চেষ্টা করেও হয়ত যে মনটা কেঁদেকেঁদে পাষাণ হয়ে গেছে।
আদালতে যেহেতু প্রমান হইছেই যে সে তার বাবা-মা'কে খুন করছে। তাই তা নিয়ে আর প্রশ্ন নাই। কথা হইলো, মনের কেমন পরিস্থিতি হইলে একটা মানুষ তার প্রথম আশ্রয়ের জায়গাটাকে মেরে ফেলে! আমার এই লেখাটা ঐশী'র পড়ার সুযোগ নাই। আমি জানি, এই ক্ষুদ্র লেখাটা পড়েই সে ফুপায়ে ফুপায়ে কেঁদে উঠবে।
ঐশী অন্যায় করছে, এতে কোনই সন্দেহ নাই। কিন্তু অন্যায়ের ভিত্তিটা তৈরী হইছে তার আশেপাশের পরিবেশের কারনে। এমনি এমনি কোন ঐশী তৈরী হয় না। হয়ত ক্ষুদ্র, ক্ষুদ্র অবহেলা আর মাত্রাতিরিক্তি শাষণ একটা কোমল শিশুকে এই ঐশী বানিয়েছে।
ঐশী'র ফাঁসি হোক আর না হোক। এইটা আইনের বিষয়। কিন্তু আমার, আপনার এখনই মনযোগী হইতে হবে সন্তানের প্রতি। বুঝতে হবে তার ভাষা। বুঝাইতে হবে তারে ভালোবাসা'র পথ। আমার আপনার গাইডেন্সের উপরই নির্ভর করছে আমাদের পরবর্তী প্রজন্ম বিদ্যাসাগর হয়ে মায়ের জন্য নদী পার হয়ে সারা রাত সিথানে দাঁড়িয়ে থাকবে। নাকি আরেকজন ঐশী হয়ে আমাকে আপনাকেই ক্ষুন করে ফেলবে।
(ব্যক্তিগত ভাবে আমার আশা, ঐশীকে মুক্তি দেওয়া হোক। তাকে শিশুদের সাথে মিশতে দেওয়া হোক। সে নিশ্চয়ই চেষ্টা করবে তার নাপাওয়ার বেদনাগুলা যেন শিশুদের পেতে না হয়। সেও হয়ত একটা সময় বড় কোন মমতাময়ী মানুষ হবে। নিজামউদ্দিন আউলিয়া (আগে নামটা ভুলে ওয়াশকরনী লিখেছিলাম, বিদ্রহী ভৃগু ভাইকে ধন্যবাদ ঠিক করিয়ে দেওযার জন্য।) নামের এক ভদ্রলোক নাকি কয়েকশো ক্ষুণ করেও বেহেস্তের টিকিট পাইছিলেন পরবর্তীতে তার ভালো কাজের জন্য। ঐশীকে তবে আমরা কেন এই কম বয়সেই মরতে দিবো!)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


