
একজন জিজ্ঞাসা করলেন
- ছেলে'র নাম তো "প্রিয়" রাখছেন। পরে মেয়ে হইলে কি "প্রিয়া" রাখবেন?
আমি ঝাড়ি দিয়া বললাম
- কি বলেন মিঞা! মেয়ে হইলে দুইটা নাম রাখবো। কমন নাম হবে "আম্মাজান" টাইপ কোন কিছু। সবাই এই নামেই ডাকবো। আর একটা নাম রাখবো গোপন। এই নামটা শুধু খুব কাছের মানুষেরা জানবো। আর যার সাথে প্রেম টেম করবো বা যার সাথে বিয়া হইবো সে নিজের মত করে নাম রাইখা নিবো।
ভদ্রলোক অবাক হয়ে বললেন
- এমন কেন!
বললাম
- এমনের কারন খুব সহজ। আমি চাই আমার ছেলেরে সবাই প্রিয় ডাকুক, জানু ডাকুক, জানেমান ডাকুক। আই ডোন্ট মাইন্ড। কিন্তু আমার মেয়েরে কেউ প্রিয়া, জানু, ফানু ডাকবো; এইটাতে আই মাইন্ড।
-০-
প্রিয়'র মা এই ড্রেসটা অন্য একজনকে গিফ্ট দেওয়ার জন্য কিনেছিলো। শেষ মুহূর্তে আর গিফ্টটা দেওয়া হয় নাই। পড়ে থাকা এই ড্রেস আজ প্রিয়'কে পড়ানো হ্ইলো।
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




