গোপন কথা আজকাল ওপেন হয়ে যাচ্ছে। কারন প্রিয় সব কথা বলতে না পারলেও, প্রায় সব কথাই বুঝে।
অফিস থেকে ফেরার পথে ইদানিং চকলেট নিয়া বাসায় ঢুকি। আজকে দড়জায় দাড়ায়ে, চকলেট দেখাইলাম। ঢং করে বল্লাম
- প্রিয়, এই চকলেট কে খাবে?
প্রিয় নিরস ভঙ্গিতে বল্লো
- মাম্মা।
ঘটনা বুঝলাম না। যতবারই প্রশ্ন করি, উত্তর একই। কিছুক্ষণ পর পাশ থেকে উত্তর আসলো
- অল্প একটু চকলেট ছিলো প্রিয়, এইটাও বাপের কাছে বিচার দিতে হয়!
(
প্রসঙ্গত বলে রাখি-
কয়দিন আগে চিপস এর প্যাকেট নিলাম ৩ টা। নিয়া দিলাম প্রিয়'র মায়ের কাছে। তিনি প্রিয়কে একটা দিতে দিতে বললেন
- প্রিয়, আমি কিন্তু অন্য মায়েদের মত না। মনে কইরো না সব চিপসই তোমারে দিবো। এইখান থেকে মাম্মাও খাবো।
প্রিয় আমার দিকে তাকায়ে বিচার দিয়ে বললো
- বাবা, অ বাবা...
তারপর মায়ের দিকে ভ্রু কুঁচকায়ে ইশারা দিয়ে বললো, মাম্মা...।
)
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




