somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল তার বাজতেই থাকে...

২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল তার বাজতেই থাকে, বাজতেই থাকে। জাষ্ট একবার আঁড় চোখে মোবাইলের নম্বরটা দেখেন। তারপর পাত্তা দেন না। বিশ পচিশ বার বাজার পর মাঝে মাঝে কেটে দেন। তারপর আবার একই...।

পার্সনাল ইস্যু তাই কিছু জিজ্ঞাসাও করতে পারি না। একদিন নিজেই তিনি বিরক্ত হয়ে বললেন
- আপনার ভাবি।

আমি কিছু বললাম না। কাছের মানুষের সমালোচনা নিজে করা যায় কিন্তু দূরের কারো মুখে শোনতে ভালো লাগে না। তিনি কিছুটা লজ্জিত হয়ে নিজে নিজেই বললেন
- ফোন ধরলে বুঝতেই চাইবো না আমি কোন পরিস্থিতিতে আছি। শুরু করবো সমস্যার কথা - তেল নাই, নুন নাই, জানালা বন্ধ হয় না...

বললাম
- ভাই অভিনয় করতে পারবেন?
তিনি আমার দিকে হতাশ হয়ে তাকাইলেন। আমি হাসি দিয়া বললাম
- আরে ভাই সব অভিনয় খারাপ না। আর পুরান সংসারে নতুন ঢঙ করা যায় না, তা আমি জানি।

ভদ্রলোক এইবার মনে হয় একটু আস্বস্ত হইলেন। আগ্রহ নিয়া আমার দিকে তাকাইলেন। বললাম
- বাচ্চ্কাচ্চা ঘুমায়ে গেলে আজকে ভাবির হাত দুইটা ধরবেন। ভাবির চওখ্যের দিকে তাকাইবেন। তাকায়ে বলবেন - বউ তোমার চেয়ে ইমপরটেন্ট আর কেউ আমার লাইফে না। তুমি আমারে এখন থাইকা জাষ্ট একটা মিস কল দিবা। কল দেওয়ারও দরকার নাই। আমি ফ্রি হওয়ার পর প্রথম কলব্যাকটাই তোমারে করবো। এইটা সাথে সাথেও হইতে পারে, দশ ঘন্টা পরেও হইতে পারে। আর বেশী ইমপরটেন্ট হইলে জাষ্ট টেক্টট মি।

ভদ্রলোক অদ্ভুৎ একটা হাসি দিলেন। এই হাসির অর্থ হইতে পারে, বলে দেখছি, কাজ হয় নাই। অথবা এও হইতে পারে, আজকে গিয়াই বলতেছি। আমি বুদ্ধিপ্রতিবন্ধী টাইপ মানুষ। ঠিক বুঝলাম না, এই হাসির অর্থ কোনটা।
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

×