ঠিক আছে, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখ না। কয় লাখ হইলে ভালো হয়? ৩ লাখ? এইটাও বেশী মনে হইতেছে? আইচ্ছা ৩ এর উপরই থাকি, জাষ্ট লাখটারে হাজার করে দেই? ৩ হাজার? ও আইচ্ছা, হাজারটাও বাদ দিবো? তাইলে ৩ জন? ওমম্ বুঝতাছি না। ঈশারায় না মিয়া, মুখে কন। আইচ্ছা আইচ্ছা, ৩ জনও বাদ দেওয়া যায় কিনা? আইচ্ছা দিলাম বাদ।
তাইলে ঘটনা কী দাঁড়াইলো? মুক্তিযুদ্ধে কোন শহীদ হন নাই? ঐ মিয়া ৩০ লাখরে তো শূন্যে নামায়ে আনলাম। আবার ঈশারা দেন কেন? ও আইচ্ছা আইচ্ছা, বুঝতে পারছি। মুক্তিযুদ্ধ শব্দটা বাদ দেওয়া যায় কিনা? হুম যায়, দেওয়া যায়।
তো ফাইনালি দাঁড়াইলোটা কী? ঘুম থেকে একদিন সবাই উঠেই দেখলো পূর্ব পাকিস্তানের নাম বদলায়ে বাংলাদেশ হয়ে গেছে। এইতো? গুড।
তো ব্রাদার আরেকটা ঘুম দেন। এইবার ঘুম থেকে উঠে যেন দেখেন, পূর্ব পশ্চিম কিছুই নাই। দেশের নাম বদলায়ে হয়ে গেছে পাকিস্তান। আপনি পাকিস্তানের নাগরিক। এইটা গুডের উপর ভেরী গুড হয় না? ভেরী গুডের উপর বেষ্ট হয়, আমরা যদি থাকি আমাদের জননী বাংলাদেশকে নিয়া। কত সন্তান তার বলি দিয়ে তবে সে স্বাধীন হলো, কথাটা তারে বারবার যেন আর হিসাব করতে না হয়।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



