বউয়ের বান্ধবী। প্রিয়'র সব ছবিতে লাইক দেয়। আমার কিছু কিছু লেখায়ও লাইক দেয়। কি মনে করে যেন ঐদিন ভাবলাম, তার বাবুটা কেমন আছে জিজ্ঞাসা করি। কিন্তু ফেসবুকে এত স্লো টাইপ করেন তিনি! বললাম
- যদি কথা বলার মত ফ্রি থাকেন তো ফোন নম্বর দিয়েন।
অপর পক্ষ থেকে ছোট্ট করে জবাব আসলো
-OK
ওমা! আর কোন কথা নাই! আমি মনে মনে কইলাম, খাইছে!
চরিত্র নিয়া বউয়ের কাছে অভিযোগ যাওয়ার আগেই বাসায় গিয়া বললাম
- শোনো, তোমার এক বান্ধবীরে তো ভয় দেখায়ে আসলাম আজকে।
এইবারের মত মনে হয় বাঁইচা গেলাম। উফ....এত বড় বিপদে এমন সংসারী মানুষ পড়ে!
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



