"ডাক পড়া'র মত" কাজ বলে একটা বিষয় আছে। প্রিয়'র হেন কোন কাজ নাই যা ডাক পড়া'র কাজ হয় না।
- সোফার হাতলে দাঁড়ায়ে লাফ দিয়া নিচে পড়ে। চিৎকার দিয়া ডাকতে হয়, প্রিয়...এই প্রিয়... লাফ দিবা না।
- টিভি'র রিমোট হাতে নিয়াই ঢিল দেয়। ডাক দিতে হয় প্রিয়... এই প্রিয়... ঢিল দিবা না।
মজার বিষয় হইলো, গোপনে যদি সে কোন ফন্দি আটে, বিষয়টা আর গোপন থাকে না। কারন গোপনে কোন বান্দ্রামী করার আগে সে আগে দেখে আমরা কেউ তাকায়ে আছি কি না। যদি তাকায়ে না থাকি, তখন নিজে নিজেই বলে, পিয়... এ পিয়...।
কিন্তু কোন লাভ নাই, ওর দিকে নজর দেওয়ার নেনু সেকেন্ডের মধ্যেই ঘটনা ঘটায়ে দেয়। হয় কোন কিছু আছাড় দেয়, না হয় কোন উচা জায়গায় উঠে লাফ দেয়...।
আমাদের ঘর এখন হয় প্রিয়... এই প্রিয়... নাহয় পিয়... এপিয়...ময়।
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



