iPod Touch ভাঙ্গছে। আমি ঝাড়ি দিছি। ওর মা ছেচা দিছে। আমি অন্যদিনের মত বাঁচাইতে যাই নাই। প্রিয় বুঝতে পারছে যে সে একটা অন্যায় করছে। মাইর খাইয়া কান্দে নাই। উল্টা মাম্মা, মাম্মা বলে ওর মাকে জড়ায়ে ধরছে। আমাকে আইসা বাবা বাবা বইলা জড়ায়ে ধরে।
রাতে প্রিয় ঘুমায়ে গেলো ঠিকই। কিন্তু আমারতো আর ঘুমে ধরে না! পোলাটার মনের উপর দিয়া কি কোন চাপ গেলো! একটু পরপর কপালে হাত দিয়া আদর করি। সারা রাত একটু পরপর ঘুম ভাঙ্গছে। একটু পরপর কপালে হাত দিয়া আদর করি। এক পর্যায়ে দেখলাম, ঘুমের মধ্যে ঘামতেছে। ঘামগুলা হাত দিয়া মুছে মুছে নিজের গেঞ্জিতে নিয়া নিলাম।
সকালে অফিসে আসবো। রেডি হয়ে অপেক্ষা করতেছি কখন প্রিয়'র ঘুম ভাঙ্গবো। ঘুম থেকে উঠে চোখ খোলেই একটা বেহেস্তি হাসি দিলো। দিয়া বললো, বা---বা।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



