"ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়"। বিখ্যাত একটা গান, আবেগময়ী একটা গান। কিন্তু কথাটা তখন কতটা সত্য ছিলো জানি না। কারন ভাষা দিয়া মনের কথা বলা হয়। বাংলা, উর্দু, ইংরেজী একটা মাধ্যম হইলেই হইলো। তবু বাংলাটাকে ভালোবেসে আমরা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে গেলাম। প্রাণের বিনিময়ে বাংলাকে প্রতিষ্ঠিত করলাম।
কিন্তু মনের কথাই যদি ভয়ে বলতে না পারি! তাইলে এই ভাষা দিয়া কী করবো? একটা ফেসবুক ষ্টেটাস দিতে গেলেও মনে হয়, আবার জেলে ঢুকাইয়া থুইবো না তো! ঐ গানের গীতিকার আব্দুল লতিফ সাহেব বাঁইচা থাকলে এখন কি কোন গান লেখতেন? নাকি তিনিও ভয়ে চুপ মেরে থাকতেন? গোপনে গানের খাতায় হয়ত লেখতেন "ওরা আমার মুখের ভাষা থামায়ে রাখতে চায়"।
অবশ্য আমাদের কথা চিন্তা করে কাজী নজরুল ইসলাম আগেই লেখে রেখে গেছেন - "কহিতে পারি না বন্ধু / বড় বিষ জ্বালা এই বুকে"
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



