somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দরকে সহজে নেওয়ার আহ্বান...

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তা পার হওয়ার সময় পিরিত আমার উথলায়ে পড়ে। এক হাতে বউরে ধরি, আরেক হাতে ট্রাফিক পুলিশের মত সিগনাল দেই। তারপর দেখে শুনে রাস্তা পার হই। ভাবখানা এমন - আগে গাড়ী আমার উপর ধাক্কা দিক, পরে অন্য কথা। অবশ্য এইটা দায়িত্ববোধও হইতে পারে।

কিন্তু সমস্যা দেখা দেয় শ্বশুরবাড়ী এলাকায় গেলে। কারন সেইখানে তিনি একা রাস্তা পার হন। আমাকে হাত ধরতে দেন না। আমি চওখ রাঙ্গানি দেই। তিনি বিনয়ের সাথে অপরাধী অপরাধী একটা হাসি দেন। বলেন
- বুঝো না, কাকারা ফুপিরা সবাই এই এলাকায় থাকে। কে না কে দেখে ফেলে। পরে কী মনে করবো?

কথা সত্য। এবং কথা শেষ। অন্য কথাটা শুরু করি-
ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ্যে চুমু খাওয়া নিয়া খুব বাড়াবাড়ি হচ্ছে। পক্ষে, বিপক্ষে চেতাচেতি'র অভাব নাই। নচিকেতা বহু আগেই গানেগানে বলে দিয়েছেন - প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ / ঘুষ খাওয়া কখনোই নয়। দেশ ধংস করে দেওয়ার মত বহু ঘটনা দেশে অহরহ ঘটতেছে। নিজেই হয়ত গোপনে ঘুষও দিচ্ছে, বা নিচ্ছে। এইখানে চেতাচেতি দেখি না। ঠাস কইরা অপরাধী'র গালে একটা চড় দিয়া কেউ বলে না, তুই এত খারাপ কেন?

বাংলাদেশের সমস্ত চেতাচেতি হইছে নরমদের উপর। কচি কচি পোলাপান প্রেম করতেছে। এরা নরম, ঠিক আছে এদের উপর চেত দেখানো যায়। আরে ভাই চেত দেখানোর কী আছে? করুক না প্রেম। আমি, আপনি করতে পারি নাই। সমাজ তখন কঠিন ছিলো। তাই বলে পরবর্তী প্রজন্মরেও প্রেম করতে দিবো না? এরা আজকে প্রকাশ্যে চুমু খাওয়ার কথা বলতেছে। তাই বেলাল্লাপনা বললেন? এইটাতো এরা আরামের চুমু খাচ্ছে বলে মনে হয় না। এইটা এক ধরণের প্রতিবাদ। সুন্দরকে সহজে নেওয়ার আহ্বান।

মাথায় যারা ইট নেয়। তারা এক সাথে দশটা ইট নেয় না। দুই হাতে দুইটা দুইটা করে করে নেয়। তারমানে বড় একটা ওজন হুট করে নেওয়ার চাইতে বরং একটু একটু করে সহ্য করে করে আগানো ভালো। দুনিয়া জোড়া অন্ধকার দূর হচ্ছে, প্রেমের জয়জয়কার হচ্ছে। এই পরিবর্তণটা আমাদেরও দরকার। দশ বছর পর হুট করে বড় পরিবর্তণ হইলে, তা সহজে আমরা নিতে পারবো না। এর চাইতে বরং আস্তে আস্তে পরিবর্তণটা হোক, সেই ভালো।

প্রেমে বাধা না দিয়ে বরং মতের বিরুদ্ধে যারা উত্তেক্ত করে তাদেরকে রুখে দেওয়ার বুদ্ধি বের করেন। প্রেমে পড়লে একটু চুমু খাইতে চাইতেই পারে। তাই কবিগুরুর কথাটারে একটু দাম দেন।

মনেরে আজ কহ যে
ভালো মন্দ যাহাই আসুক
সত্যেরে লও সহজে
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×