নাম ধরে ডাকা নিয়া এক ভদ্রলোকের আপত্তি। দুঃখ করে বললেন
- চিন্তা করেন, আমার চাইতে নীচের পোষ্টে চাকরী করতো। এখন এর কাছে, ওর কাছে নাকি আমার নাম ধরে কথা বলে।
বললাম
- আপনার তো খুশি হওয়ার কথা! সবাইতো এই স্বপ্নটাই দেখে যে মানুষ আমার নাম ধরে ডাকবে।
এই ধরণের কথায় এমন উল্টা করে সাধারণত বলা হয় না। মুচকি হাসি দিয়া বললাম
- পরীক্ষার খাতায় কোন দিন লেখছেন "রবীন্দ্রনাথ ভাই বলেছেন ..." । মানুষ বড় হয়ে গেলে, জনগণ তারে সম্পর্কের উর্ধে নিয়া যায়, এইটাও এক ধরণের সম্মান।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



