গলায় সুর নাই, তাতে কী? ভিতরে রসতো আছে! কী যে হইছে, কয়দিন ধরে একটু পরপর গেয়ে উঠি
- পুতের দাড়ি পাকিয়া গেলো, নাতির উঠলো রে কি, এখনো নাচো দেখি লইয়া সব সখী। হাছন রাজারে কয়দিন কয়দিন তোর আর বাকী।
তিনি খেইপা গিয়া কয়
- কী শুরু করছো এইসব?
বিগলিত হইয়া বললাম
- লোকটা কত রোমান্টিক ছিলো ভাবো একবার? বুড়া বয়সেও সখী নিয়া নাচে...
তিনি কথা শেষ হইতে দিলেন না। মুখের উপর বললেন
- রোমান্টিক! এইটাকে রোমান্টিক বলে না, এইটাকে বলে অসই..ভ্য।
বলতে চাইছিলাম, খোদ রবীন্দ্রনাথ অক্সফোর্ডের বক্তব্যে হাছন রাজা'র রেফারেন্স দিছিলো। কিন্তু কবিগুরুরে গালি খাওয়াইতে সাহস পাইলাম না।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



