দুর্ব্যবহারটা করতে পারলাম বলে শান্তি লাগতেছে। না করতে পারলে অপরাধবোধে ভোগতাম।
সামনের রিক্সায় হুলস্থুল টাইপের এক সুন্দরী মেয়ে। এমন মেয়েরা সাধারণত রিক্সায় হুড তুলে দেয়। কী মনে করে যেন মেয়েটা হুড তুলে নাই। আমি যে রিক্সায় আছি, এই রিক্সাওয়ালা বিনা কারনে ধুম করে একটা ধাক্কা দিলো সামনের রিক্সায়। একটু পরে আরেকবার!
রিক্সাওয়ালাটা বয়সে মনে হয় আমার চাইতে দুই চার বছর বড়ই হবে। ধমক দিয়া বললাম
- এই থাম, থাম তুই...
ভ্যাবাচ্যাকা খেয়ে সে থামলো। কত বড় বেয়াদব এরপরেও ঘাড় বাঁকা করে জিজ্ঞাসা করে
- কী হইছে কন
কর্কশ কণ্ঠে বললাম
- চড়ায়ে যখন গালের মাংস ছিড়া ফেলবো তখন বুঝবি কী হইছে। সামনের রিক্সায় ধাক্কা দিলি কেন?
রিক্সাওয়ালা মাথা নীচু করে রিক্সা চালানো শুরু করলো। সামনের রিক্সার সাথে অন্তত দুই হাত দূরত্ব রেখে। যাক শিক্ষাটা সহজেই নিলো।
নারী যে নিজেই শুধু সুন্দর তা না, নারীকে সম্মান করার বিষয়টাও সুন্দর।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



