কল্পদেশে একবার বন্দুকের বিরুদ্ধে মামলা শুরু হইলো। সুবিধাবাদীরা সবাই বন্দুকের বিচার চায়। সরল মনে একজন জানতে চাইলো
- ভাই বন্দুকের দোষটা কী?
সমস্বরে সবাই বলে উঠলো
- গুলিটাতো এইটা দিয়াই বের হইছে!
বোকা লোকটা সাহস করে জিজ্ঞাসা করলো
- বন্দুকটা তাক কইরা, লোড কইরা, ট্রিগারটা চাপছিলো কে!
ভীরের মধ্যে একজন হুঙ্কার দিয়া কয়
- কত বড় সাহস! ভাসুরের নাম মুখে নিতে বলে? মার শালারে...
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




