somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তান দল / দেশ

০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তান ক্রিকেট টিমকে সাপোর্ট করা না করা নিয়া অনেক যুক্তিতর্ক হয়। একান্ত ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এই নিয়া তর্ক করার কিছু নাই। এত প্রাণ দিয়ে আমরা স্বাধীন হয়েছি, দল পছন্দ করার স্বাধীনতা সবার থাকতেই পারে। তবে, একটা উদাহরণ দেই-

নবীজি'র চাচা হামজাকে খুন করলো ওয়াশি। পরে ওয়াশি ইসলাম গ্রহণ করতে আসলো নবীজি'র কাছে। নবীজি তাকে ক্ষমা করলেন। কিন্তু বলে দিলেন, আমার সামনে মুখ দেখায়ো না।

নবীজি'র চেয়ে বড় মনের, বড় ধৈর্যেরতো কেউ হইতে পারে না, তাই না? সেই নবীজিইতো তার চাচার হত্যাকারীকে সামনে পেয়ে হাসি মুখে বরণ করে নিতে পারেন নাই। বরং মৃত চাচা'র কথা স্মরণ করে বললেন, আমার সামনে মুখ দেখায়ো না।

-০-

একাত্তরের দশ বছর পর আমার জন্ম। আমার পরিবারের কেউ প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশও করেন নাই। লোকমুখে শোনা কথা-
পাঞ্জাবী যখন এলাকায় আসতো, তখন সবাই এলাকা ছেড়ে চলে যাইতো ভয়ে। আমার মাদ্রাসা শিক্ষক দাদা নাকি যাইতেন না। কারন তিনি অনেকগুলা ভাষা জানতেন, এরমধ্যে উর্দুও একটা। পাঞ্জাবীদেরকে কনভিন্স করতেন যেন কোন বাড়ীতে আগুন না দেয়। কোন সম্পদ যেন নষ্ট না করে। আর আমার বাবা তখন পিঠাপিঠি দুই সন্তানের সদ্যজনক। দুই পুত্র সহ সংসারের বাকীদেরকে নিয়ে নিরাপদ জায়গায় ঘুরে বেড়ানোই ছিলো তার জন্য বড় যুদ্ধ।

কিন্তু আমি ভুলে যেতে পারি না, এই পাকিস্তানের লোকজনই আমার দেশের মানুষকে গুলি করে মেরেছে। এরাই আমার দেশের মা, বোনকে :( ... । এই পাকিস্তান ক্রিকেট খেলুক আর যাই করুক। এদের নামটা শুনলেই আমার কেন জানি বলতে ইচ্ছা করে, আমার সামনে মুখ দেখায়ো না।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×