
খালি কলসি আমি নিজে জন্মগত ভাবেই। আমার পুত্রও এই ক্যাটাগরিতে যুক্ত হইছে।
গতদিন তারজন্য একটা ম্যাগনেটিক স্লেট নিয়ে গেছি। লেখা শেখা'র আগেই সে মুছা শিখে গেলো। তিনটা দাগ দিয়ে যে A লেখতে হয় তা শিখানোর চেষ্টা করলাম। ঘন্টাখানেক তিড়িং বিড়িং আঁকাইলো। প্রিয় যা ই আঁকে আমি বলি
- ওয়াও.. সুন্দর, আবার আঁকো।
কতক্ষণ পর প্রিয় একটা কিঞ্চিৎ সরল রেখা আঁকতে সমর্থ হইলো। ব্যাস...। ঘর ফাটায়ে চিল্লানি শুরু করলো - এ্যা.....। এই চিল্লানি তার আর থামে না, ঘুমানোর আগ পর্যন্ত গলা ফাটানো চিৎকার চলতেই থাকলো, এ্যা... এ্যা....।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




