somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামন অধিকার!

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারী অধিকারের কথা বলাটা কঠিন বিপদের। ব্যাকরণের ভাষায় এই বিপদকে বলে, শাঁখের করাত। যে করাত এই দিকে টান দিলেও কাটে, ঐ দিকে ধাক্কা দিলেও কাটে। পুরুষরা তখন আড়ালে গালি দিয়ে বলে, লুচ্চা শ্রেণীর পুরুষ না হইলে নিজে পুরুষ হয়েও নারীর কথা এমন ভাবে কেউ বলে! আর নারীরা ভ্রু কুঁচকায়ে বলে, আঁতলামী দেখে মরে যাই...।

বাসে উঠলেই পুরুষ মানুষের মনে পড়ে যে তারা সিংহ। ইঞ্জিনের আগুনের উপর কয়েকটা সিট দয়া করে মেয়েদের জন্য বরাদ্দ আছে। বিষয়টা খুব নোংড়া একটা করুণা ছাড়া আর কিছুই মনে হয়না আমার কাছে। এরপরেও বহু পুরুষকে বলতে শুনছি, পুরুষদের সিটে আপনারা বসছেন কেন? বাকী সিটগুলা যে কমন সিট তা বুঝার মত জ্ঞান ঐ (কা)পুরুষদের নাই।

আর একটা কমন ঝগড়া ক্ষমতাবান পুরুষেরা বাসে করেন। তা হইলো, সমান অধিকার, সমান অধিকার বলেন, তো পুরুষের মত ঝুলে যান না কেন? মনে কতটা বিনম্র শ্রদ্ধা আর অসীম ভালোবাসা থাকলে এমন সুন্দর যুক্তি দিতে পারে ভাবছেন! যারা ধর্মের দোহাই দেন, তাদেরকে বলি - মেয়েটা কি ভীরের মধ্যে আর দশটা পুরুষের সাথে লেপ্টায়ে দাঁড়াবে? যেখানে অনেক (কা)পুরুষই মনে করে বাসই হচ্ছে মাগনা রোমাঞ্চের শ্রেষ্ট জায়গা! ভাইরে মেয়েরাও রোমাঞ্চ চায়, তবে ভীরের মধ্যে গায়ে হাত দেওয়া নোংড়া রোমাঞ্চ না। নাইট কুইন ফুল যেমন সাধনা করে, যত্ন করে ফুটাতে হয়; ঠিক তেম যত্নের ভালোবাসার রোমাঞ্চ তারা চান।

আরেকটা কমন যুক্তি আমি পাঁচ বাচ্চার পুরুষ কলিগকেও দিতে শুনছি। তা হইলো, ওমুক মেয়েটার কথা চিন্তা করছেন! এক বাচ্চা ফুটায়েই ছয় মাস ছুটি! (অ)ভদ্রলোক এই কথা বলতে পারছেন, কারন তার নিজের বউয়ের প্রতি মিনিমাম কোন শ্রদ্ধাবোধ তার নাই। বাচ্চা পেটে আসার পর থেকে একটা মায়ের উপর দিয়ে কী কী যায় তা খুব কাছ থেকে ফিল করার মত এত বড় মনের মানুষ তিনি না।

কাজী নজরুল ইসলাম বলে গেছিলেন - আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। সেই শুভ দিন অলরেডি চলে আসছে। যে কোন সুবিধা যদি পুরুষ হিসাবে আপনি একটা পান, আর তার তিনগুন একটা মেয়ে পায়। তাহলে অভিযোগ করার কোন যুক্তি আমি অন্তত পুরুষ হিসাবে খুঁজে পাই না। আমার মনে হয়, বাকী দুইটা হচ্ছে - দিনে দিনে যে ঋণ জমা হয়ে আছে তারই শোধ।

একটা মেয়েকে বেশী সুবিধা দেওয়া কিন্তু আমি পরকে যে সুবিধা দিলাম তা না। এ সুবিধা আমিই আমার মাকে, বোনকে, মেয়েকে দিলাম। কারন আমি আপনার ঘরের মেয়েদেরকে সম্মান, সুবিধা দিলে তবেই না আমার ঘরের মেয়েরাও তা পাবে তা সমাজের কাছে আশা করতে পারি, নাকি?

একটা গোপন কথা পুরুষদের কানে কানে বলি - মেয়েরা বড় খারাপ জিনিস, জানেন? এরা এতটাই খারাপ যে, নিজে একটা আপেল খেয়ে যদি মেয়েদেরকে দুইটাও দেন, তারা তা নিবে। ঐ যে বল্লাম না, তারা খারাপ? আর তার বড় কারনটা হইলো, এই মূর্খের জাত অর্ধেকটা আপেলও নিজে খাবে না। একটা আপেল অন্যদের মধ্যে বিলি করবে। এবং বাকী অর্ধেকের সিংহ ভাগটাই আপনাকে খাওয়াবে। তো এতই যারা মূর্খ তাদেরকে ঠকাবেন না, তাদের বিরুদ্ধে খোঁড়া যুক্তি দিবেন না, তো কাদের বিরুদ্ধে দিবেন বলেন?


সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×