আমার পোলা আমারে ভূগোল পড়ায়! সেই ১২ টা থেকে ওর পিছনে লেগে আছি, ঘুম পাড়ানোর জন্য। অনেক্ষণ গল্প শোনাইলাম। আবার শুরু করলো, বাবা আউআউ। বললাম, আউআউ ঘুমু করে। একটু পরে রাস্তার কুকুরটা ঘাউঘাউ করে উঠলো। সাথে সাথে তিড়িং করে লাফ দিয়ে উঠে বললো
- বাবা আউ আউ ইটা! (তারমানে আউআউতো ঘুমু করে নাই!)
বললাম, আউআউ ঘুমু করে আবার উঠে গিয়েছে। এমন নানাবিধ বাহানার পর শেষ বাহানা দিলো, জানালার দিকে তাকায়ে বললো
- বাবা আন্ধার না..ই।
কে কবে প্রিয়'কে অন্ধকার না শিখিয়ে আন্ধার শিখিয়েছে তা আমি জানি না। দিনে দুপুরে এখন আমি আন্ধার কই পাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
