টেলিটকের ১২১ এ ফোন দিয়া তাজ্জব হয়ে গেলাম! বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের বিষয়ে নাকি কোন তথ্য তাদের কাছে নাই। বললাম, বলেন কী! আমারে সাজেশন দিলো
- স্যার আপনি কাষ্টমার কেয়ারে যোগাযোগ করেন।
- আপনি তাহলে কী?
- স্যার ১২১ তো হইলো হেল্প লাইন।
অবাক হয়ে বললাম
- আমিতো জানতাম হেল্প লাইনেই সব তথ্য থাকে। কিন্তু টেলিটকের যে এতেও ডান হাত, বাম হাত আছে তা তো জানতাম না!
বিদেশী কোম্পানীগুলা যেখানে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু করে দিয়েছে সেই কবে! অলমোষ্ট প্রতিটা মহল্লায় মহল্লায় টুল নিয়ে স্মার্ট ছেলেপেলে বসে থাকে। ফ্রিতেই রেজিষ্ট্রেশন করে দেয়। অবশ্য পরে ছোট্ট একটা হাসি দিয়ে বলে, এতক্ষণের পরিশ্রমের জন্য কোম্পানী মাত্র দুই টাকা দিবে। প্রিয়'র মা খুশি হয়ে ৪০ টাকা দিলো। পরে আবার আমাকে জিজ্ঞাসা করলো, টিপসটা কি কম হয়ে গেলো? আমি সান্ত্বনা দিয়ে বললাম, চলে আর কি।
আর দেশী কোম্পানী (আনঅফিসিয়ালি সরকারীও মনে হয়) টেলিটকের হেল্পলাইনে তথ্যও নাই তারা আদৌ এই কার্যক্রম শুরু করেছে কি না!
দেশীয় পণ্য ব্যবহারে ধণ্য হবো কী, বণ্য হয়ে গেলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

