লেখালেখি'র কারনে অনেকেই আমারে আনফ্রেন্ড, আনফলো করতেছেন। যারা এখনো আছেন তাদের সুবিধার জন্য বলি।
- আমি বিশ্বাস করি মানুষে, মানুষে কোন তফাৎ নাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান, জৈন ... সবাই মানুষ। একই মানুষ। ইনকাম করার বুদ্ধি বা সুযোগের জন্য হয়ত কেউ ধনী, কেউ গরীব হয়। তাও চিরদিনের জন্য না।
- আমি বিশ্বাস করি, আমার কারনে কোন মানুষ, প্রাণী, পরিবেশ যেন ক্ষতিগ্রস্ত না হয়। বেঁচে থাকার জন্য যতটুকি ক্ষতি করি, তা করতেই হবে। তবে বিজ্ঞান যদি এমন কোন খাদ্য বের করে ফেলে যা খেয়ে বেঁচে থাকা যায়, তবে আমি উদ্ভিৎ, প্রাণী হত্যারও বিরুদ্ধে।
- আমি বিশ্বাস করি, যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, জ্ঞান দিয়ে সব কিছু বিচার করতে হবে। কোন কিছুই যুক্তিহীন ভাবে মেনে নেওয়া ঠিক না, চাপিয়ে দেওয়া ঠিক না। আর যুক্তিকে যে ভয় পায়, সত্যকে যে ভয় পায়, সে আর যাই হোক বন্ধু হতে পারে না।ৎ
- আমি বিশ্বাস করি, ভালোবাসা ছাড়া আর কিছু নাই। এমনকি সৃষ্টিকর্তাকেও ভয় পাবার কিছু নাই। যিনি আমাকে, সমস্ত বিশ্বটাকে বানিয়েছেন তিনিতো বুদ্ধিমান, অবশ্যই সর্বোচ্চা বুদ্ধিমান। আর কোন বুদ্ধিমানই চায়না তাকে কেউ ভয় পাক। বরং চায় তাকে সবাই ভালোবাসুক।
এখন যাচই করে দেখেন। আমার বিশ্বাসের সাথে যদি অমত পোষণ করেন, তবে তা যুক্তি দিয়ে ধরিয়ে দিন। যুক্তিতে হারলে আমি আমার বিশ্বাস বদলাবো। আর যদি আমার বিশ্বাসগুলার সাথে অমত পোষণ করেন। এমনকি কোন যুক্তিও দিতে না পারেন। তবে ভাই আপনি আমাকে আনফ্রেন্ড, আনফলো করেন। আমার এতে কোন কষ্ট নাই। ভালোবাসার মানুষজন, যুক্তি বুঝার মানুষজন, সত্য মেনে নেওয়ার মত মানুষজন কম হলেও, তারাই আমার সাথে থাকুক। আর তাদের জন্য বন্ধুত্বের উপহার রইলো এই গানটা -https://www.youtube.com/watch?v=JCjtqO6u-n0
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



