somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ, মহামানুষ...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা তখন অসুস্থ, কিন্তু আমাদেরকে বুঝতে দিতেন না। ঢাকা আসতেন সকাল বেলা, রান্নাবান্না করে খাওয়ায়ে, মেস টাইপ সংসারটা গুছায়ে আবার সন্ধায় ফিরে যেতেন বাড়ী। শরীরটা একটু খারাপ দেখে ভাইছা মাকে বললেন
- মা তোমারে কুমিল্লার গাড়ীতে উঠায়ে দিবো?
মা হাসি দিয়া বললেন
- আরে নাহ্ , মা যাইতে পারবো।
কারন মা জানতেন, ছেলে টিউশানি পড়াতে যাবে। তখন মোবাইল ফোনের সময় ছিলো না। সন্ধারাতে বাসার টিএন্ডটিতে ফোন আসলো। এক ভদ্রলোক ফোন দিয়ে জানালেন মা অসুস্থ্য, মগবাজারে আছেন। আমি নতুন নতুন ঢাকা আসছি, কিছু চিনি না। কাঁনতেছি আর অপেক্ষা করতেছি ভাই কখন আসবে। ভাই আসলেন, খবর শোনেই দৌড় দিলেন। এত পুরানো ঘটনা, ডিটেইল মনে নাই। কিভাবে কিভাবে যেন মা'কে খোঁজে পেলেন। মা বমি করে, বাথরুম করে একাকার। পরম মমতায় এক ভদ্রলোক মা'কে সেবা করে আগলে রেখেছেন। গরীব মানুষ, হাসপাতালে নেওয়ার কথা চিন্তাও করেন নাই। ভাই গিয়ে মাকে হাসপাতালে ভর্তী করালেন। বাসায় এসে কাঁদতে কাঁদতে বললেন
- এখনো দুনিয়ায় মানুষ আছেরে, মানুষ আছে...।

মাস খানেক আগে আব্বা ঢাকা আসলেন। সবকিছু ঠিকঠাকই ছিলো। উত্তরা এসে তিনি ঠিকানা ভুলে গেলেন। ফোন ফেলে এসেছেন ভুলে। সঞ্জয় নামের একটা ছেলে আব্বাকে সাহায্য করতে আসলেন। আব্বা শুধু এতটুকু বলতে পারলেন, আমার ছেলে বৈশাখী টিভিতে চাকরী করে। আধুনিক ছেলে, ইন্টারটেন ঘেটে বৈশাখী টিভি'র নম্বর নিলেন। ফোন করে জানালেন। জ্যামজট ঠেলে আমার যেতে যেতে ঘন্টাখানেক লাগলো। ভদ্রলোককে বললাম, ভাই কোন একটা দোকানে আব্বাকে বসিয়ে রেখে যান। কিন্তু তিনি নারাজ, বললেন, আমার বাবা হলে কি আমি রাস্তায় ফেলে যেতাম! ভদ্রলোকের কাছ থেকে যখন আব্বাকে নিয়ে গেলাম, কষে একটা বার বুকে লাগানো ছাড়া আর কিছুই করতে পারলাম না, কীইবা করবো!
আবারো মনে হইলো, - এখনো দুনিয়ায় মানুষ আছেরে, মানুষ আছে...।

এই নিউজটা পড়ে মনে হইলো, দুনিয়ায় মানুষ না, কিছু মহামানুষও আছে। ভিতরটা হুহু করে উঠে এমন মহামানুষ হওয়ার জন্য, পারি না, সবাই মহামানুষ হয় না, কেউ কেউ হয়...
http://www.prothom-alo.com/we-are/article/977584/অন্য-রকম-একজন
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৭
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×