মিছিল মিটিং করতে দেন জঙ্গি থাকবে না। - আব্বাস
যুবকরা কাজ পাচ্ছেনা বলে জঙ্গিবাদে। -রওশন
অথচ কেউ বলছে না, বেহেস্তের লোভে জঙ্গিবাদে যাচ্ছে সবাই। এই লোভ কমাতে হবে। বাড়াতে হবে বিবেক, ভালোবাসা। আর এই কাজ করতে হবে সরকারকেই। বাজেটের একটা বড় অংশ রাখতে হবে বিভিন্ন প্রোগ্রাম, নাটক, সিনেমা, শোভাযাত্রা, অনুষ্ঠান এইসবে।
ছোটবেলা দেখতাম গ্রামে গ্রামে প্রোজেক্টার দিয়ে সিনেমার গান দেখানো হতো। ফাঁকে ফাঁকে দেখানো হতো জনসংখ্যা নিয়ন্ত্রনের নাটিকা, সাবান দিয়ে হাত ধোয়ার মত শিক্ষনীয় আরো কত কী! একই পথে হেটে আধুনিক সব টেকনোলজিক্যাল ব্লেসিং ব্যবহার করে মানুষের বিবেককে জাগাতে হবে। বিবেকবান মানুষ নিজের বেহেস্ত নিশ্চিৎ করতে অন্যকে মারতে পারে না।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



