বিদেশে থাকে বলতে, আগে শুধু মালয়েশিয়া, সিঙ্গাপুর, মিডেলইষ্ট এইসবই জানতাম। আর মনে করতাম, থাইল্যান্ড মানুষ আসে ঘুরতে, মজা করতে। থাইল্যান্ডে রাস্তাকে সই বলে। এইখানে দেখি সইয়ে সইয়ে বাঙ্গালী! হোটেল ব্যবসা, রেষ্টুরেন্সট ব্যবসা, টুরিষ্ট গাইড কী না করে তারা! যারেই জিজ্ঞাসা করি
- কত দিন ধরে থাইল্যান্ডে আছেন?
সবারই উত্তর দেবার ভঙ্গিটা এক। তাচ্ছিল্যের স্বরে বলে
- খুব বেশী দিন না, বছর দশেক হইবো।
একটু আগে আবুল নামের এক আবুলের সাথে দেখা। যেন কত দিনের পরিচয়! এমন ভঙ্গিতে কথা বলা শুরু করলেন
- চলেন রাতের খাবারটা খাইয়া নেন। আর সকালের নাস্তা করার পর সস্তায় বাজার করার মার্কেট পাতুনামে ক্যামনে যাইবেন দেখাইয়াও দিমু।
গিয়ে দেখি ভাত খাইতে লাগে মোটামুটি ৪০০ বাথ। মানে বাংলাদেশী টাকায় এক হাজার টাকা, একজনের এক বেলার ভাত খাওয়া। পকেট থেকে মোবাইল বের করে সার্চ দিলাম, পাতুনাম মার্কেট। লোকেশন চলে আসলো। বাকীটা আগামী দিন দেখি...
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




